৮ মে, ২০২৬ | ২৫ বৈশাখ, ১৪৩৩ | ২০ জিলকদ, ১৪৪৭


শিরোনাম
  ●  গবেষণার গুরুত্ব ও গবেষণা প্ল্যাটফর্ম নিয়ে CCDRC’র সেমিনার অনুষ্ঠিত   ●  আদালতের স্থিতাবস্থা অমান্য করে জমি দখলের চেষ্টা, পুলিশ সুপারের হস্তক্ষেপ কামনা   ●  উখিয়ার প্রখ্যাত চিত্রশিল্পী ফরিদ আহম্মদ চৌধুরীর ৭ তম মৃত্যু বার্ষিকী আজ।   ●  কক্সবাজার জেলা বিএনপির সদস্য সিরাজুল হক ডালিম’র ৮ম মৃত্যুবার্ষিকী আজ   ●  বীর মুক্তিযোদ্ধা এম. আবদুল হাই এর ১২তম মৃত্যুবার্ষিকী আজ   ●  গর্জনিয়া উচ্চ বিদ্যালয়ে জেন্ডার ও জলবায়ু বিষয়ক আলোচনা ও কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত   ●  ঘুমধুমে অবৈধ পাহাড় কাটা: ডাম্প ট্রাকে মাটি যাচ্ছে বদির ক্যাশিয়ার আঃলীগ নেতা খাইরুল আলম চৌধুরী’র ইটভাটায়   ●  সহকারী বন সংরক্ষক (এসিএফ) শাহিনুর ইসলামের বিরুদ্ধে আনীত অভিযোগ প্রসঙ্গে প্রতিবাদ   ●  ছাত্রদল নেতা হত্যা মামলার আসামি হলেন রামু থানার নবাগত ওসি আরমান   ●  ইউজিসি ও শিক্ষা মন্ত্রণালয়ের টিমের সঙ্গে সাউথ কোরিয়া গেলেন লায়ন মো. মুজিবুর রহমান

মন্দিরের তালা ভেঙ্গে দুইশ বছর পুরনো বিগ্রহ চুরি

temple-m20161116023619
মুন্সিগঞ্জের টঙ্গিবাড়ি উপজেলার আব্দুল­াহপুর ইউনিয়নের পাইকপাড়া গ্রামের রাধা-শ্যাম জিউর ঠাকুর মন্দিরের তালা ভেঙে প্রায় দুইশ বছর পুরনো রাধাকৃষ্ণ বিগ্রহসহ পিতলের গোপাল মূর্তি ও মূল্যবান সামগ্রী চুরি করে নিয়ে গেছে দুর্বৃত্তরা।

মঙ্গলবার (১৫ নভেম্বর) দিবাগত আনুমানিক মধ্যরাতে মন্দিরের দুটি তালা ভেঙে ৮ ইঞ্চির অষ্টধাতুর রাধাকৃষ্ণ মুর্তি, আট কেজি ওজনের পিতলের গোপাল মূর্তি ও ১০ ভরি রুপার অলঙ্কারসহ পূজার ব্যবহৃত তামা-কাশা, দান বাক্সে থাকা নগদ টাকা নিয়ে যায়।

মন্দির কমিটির সাধারণ সম্পাদক প্রবীর পাল জানান, মঙ্গলবার সকালে মন্দিরের পূজারী পূজা করতে এসে দেখে মন্দিরের দুটি তালাই ভাঙা। এরপর পূজারীদের চিৎকারে ছুটে আসে স্থানীয় অন্যান্যরা। পরবর্তীতে সবার উপস্থিতিতে মন্দিরে প্রবেশ করলে দেখা যায় মূল্যবান জিনিসপত্রসহ ২০০ বছরের পুরোনো মূর্তি, তামা-কাশার বাসনপত্র, রুপার অলঙ্কার ও নগদ টাকা নিয়ে যায়। টাকার মূল্যমানে প্রায় ১০ লক্ষাধিক টাকার সামগ্রী হবে।

মন্দির কমিটির সভাপতি ও পূজারী উত্তম দাস বলেন, বহুদিন যাবৎ এই ঐতিহ্যবাহী পালবাড়ি দখলের চেষ্টা করছে একটি প্রভাবশালী মহল। এখন আমাদের ধর্মীয় মন্দিরে আঘাত করলো দৃর্বৃত্তরা। সব মিলিয়ে আমরা এখন আতঙ্কের মধ্যে দিন কাটাচ্ছি।

টঙ্গিবাড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলমগীর হোসেন জানান, মঙ্গলবার রাত সাড়ে ৯টার দিকে রাধা-শ্যাম জিউর ঠাকুর মন্দিরে সাধারণ সম্পাদক প্রবীর পাল অজ্ঞাত আসামি করে মামলা দায়ের করেন। আমরা ঘটনার সংবাদ পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছি এবং কার্যকর ব্যবস্থা ইতোমধ্যেই গ্রহণ করা হয়েছে। এ বিষয়ে পুলিশ সুপার মহোদয় সর্বোচ্চ ব্যবস্থা গ্রহণের নির্দেশ দিয়েছে।

মুন্সিগঞ্জের পুলিশ সুপার জায়েদুল আলম জানান, ঘটনার বিস্তারিত জেনে যথাযথ ব্যবস্থা নেয়া হবে। জাগোনিউজ

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।