২১ আগস্ট, ২০২৬ | ৬ ভাদ্র, ১৪৩৩ | ৭ রবিউল আউয়াল, ১৪৪৮


শিরোনাম
  ●  দোকান মালিক সমিতি ফেডারেশন নির্বাচনে সভাপতি পদে এগিয়ে আবুল হাশেম   ●  সিভিল সার্জন ডা. মোহাম্মদ সাবের এর নেতৃত্বে উখিয়া উপজেলার বেসরকারি ক্লিনিক-হাসপাতাল ও ডায়াগন্টিক সেন্টার পরিদর্শন   ●  কক্সবাজার পুলিশ সুপারকে ঘিরে তিনজনের বদলি-পদায়ন বাণিজ্য   ●  পৌরসভার অর্থায়নে সেগুনবাগিচায় ৪টি রাস্তা নির্মাণ শুরু   ●  উখিয়ায় জুলাই গণঅভ্যুত্থান দিবসে আলোচনা, রক্তদান ও উন্নত খাবার বিতরণ   ●  আলোচিত ৫০ হাজার পিস ইয়াবা আটকের মামলায় নাম নেই ইয়াবার মুল মালিক ডালিম ও ভুট্টোর   ●  ফরেস্ট রেঞ্জার্স ডে উপলক্ষে রাঙ্গুনিয়া ইকোপার্কে বৃক্ষরোপণ কর্মসূচি পালন   ●  জবিস্থ কক্সবাজার ছাত্রকল্যাণের নেতৃত্বে কলিম-নয়ন   ●  হলদিয়াপালং ইউনিয়ন যুবদলের সাংগঠনিক উত্তর শাখার ৭ সদস্য বিশিষ্ট আংশিক কমিটি অনুমোদন   ●  হাসপাতাল ছাড়লেন আহত ৫ বনকর্মী, এসিএফ’র নেতৃত্বে ঘটনাস্থল পরিদর্শন

মন্ত্রীপরিষদ সচিব শফিউল আলমের উখিয়ার হলদিয়াপালং এবং কুতুপালং ক্যাম্প পরিদর্শন

দ্রুততম সময়ে সরকারী সেবা জনগণের দোঁরগোড়ায় পৌঁছে দিয়ে আর্থ-সামাজিক উন্নয়ন ত্বরান্বিত করতে হবে। তিনি আজ কক্সবাজারের উখিয়ায় হলদিয়া পালং এ শহীদ এটিএম জাফর আলম হাসপাতালের জন্য নির্ধারিত স্থান পরিদর্শনকালে এ কথা বলেন।
এ সময় জেলা প্রশাসক মো: আলী হোসেনসহ সরকারী পদস্থ কর্মকর্তারা উপস্থিত ছিলেন। পরে মন্ত্রী পরিষদ সচিব মহোদয় রত্নাপালং এ শহীদ এটিএম জাফর আলম বয়স্ক শিক্ষা কেন্দ্রের জন্য নির্ধারিত স্থান পরিদর্শন করেন।

এরপর মন্ত্রী পরিষদ সচিব মো: শফিউল আলম কুতুপালং নিবন্ধিত শরনার্থী শিবির পরিদর্শনে যান। এ সময় শরনার্থী ক্যাম্প ইনচার্জ কার্যালয়ে অনুষ্ঠিত আলোচনা সভায় ত্রাণ ও শরনার্থী প্রত্যাবাসন কমিশনার এস এম রিজোয়ান হাসান, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) কাজি মো: আবদুর রহমান, আন্তর্জাতিক অভিবাসন সংস্থা আই ও এম, ইউএনএইচসিআর এর প্রতিনিধি সহ পদস্থ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য শহীদ এটিএম জাফর আলম ১৯৭১ এর পঁচিশ মার্চ কালো রাতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের তৎকালীন ইকবাল হলে হানাদার বাহিনীর হাতে প্রথম শহীদ এবং মন্ত্রী পরিষদ সচিব মো: শফিউল আলম-এর বড় ভাই ছিলেন।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।