৪ এপ্রিল, ২০২৬ | ২১ চৈত্র, ১৪৩২ | ১৫ শাওয়াল, ১৪৪৭


শিরোনাম
  ●  পাতাবাড়ি স্কুল প্রাক্তনদের পুনর্মিলনী ২৮ মার্চ   ●  উখিয়ায় মাত্তুল শফিকের নেতৃত্বে ছাত্রদল নেতাদের উপর সন্ত্রাসী হামলা   ●  উখিয়ায় বন্যপ্রাণীর আবাসস্থল ধ্বংস নিয়ে তরুণদের উদ্বেগ   ●  জুনিয়র বৃত্তি পরীক্ষায় ট্যালেন্টপুল বৃত্তি পেলেন কক্সবাজার বায়তুশ শরফ জব্বারিয়া একাডেমির শিক্ষার্থী নুসাইবা ইরতিফা নুযহা   ●  রোহিঙ্গা ক্যাম্পে উচ্ছেদ অভিযান ঘিরে বিতর্ক, ক্ষতিগ্রস্ত বাঙালির আর্তনাদ   ●  কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে বসন্ত উৎসব সম্পন্ন ও ভর্তি মেলা উদ্বোধন   ●  নারী ভোট ও আওয়ামী সমীকরণে জমে উঠেছে উখিয়া–টেকনাফের নির্বাচনী মাঠ   ●  উখিয়া-টেকনাফে ‘হ্যাঁ ভোট’ প্রচারণা শুরু, এনসিপির গণসংযোগ   ●  উখিয়ায় যৌথবাহিনীর অভিযানে বাংলা মদ ও দা- ছুরিসহ যুবক গ্রেফতার   ●  দুই দিনের সফরে কক্সবাজারে ডা. হালিদা হানুম আখতার, পরিদর্শন করবেন রোহিঙ্গা ক্যাম্প

মন্ত্রিপরিষদ সচিব শফিউল আলমের জীবনালেখ্য

মোহাম্মদ শফিউল আলম গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের একজন জ্যেষ্ঠ কর্মকর্তা। তিনি ১৯৫৯ সালে কক্সবাজার জেলায় জন্মগ্রহণ করেন। তিনি ১৯৭৯-৮০ সালে বি.এ. ও এলএলবি এবং চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে ১৯৮১ সালে ইংরেজিতে এম.এ. পাশ করেন। তিনি যুক্তরাজ্যের বার্মিংহাম বিশ্ববিদ্যালয় থেকে উন্নয়ন প্রশাসন বিষয়ে এম.এস. ডিগ্রি অর্জন করেন। তিনি বাংলাদেশ সিভিল সার্ভিস ১৯৮২ নিয়মিত ব্যাচের একজন সদস্য এবং মাঠ প্রশাসনের গুরুত্বপূর্ণ বিভিন্ন পদে দায়িত্ব পালন করেন। তিনি মাগুরা ও ময়মনসিংহ জেলার জেলাপ্রশাসক ছিলেন। তিনি বাংলাদেশ লোক প্রশাসন প্রশিক্ষণ কেন্দ্রের (BPATC) Member Directing Staff (MDS) এর দায়িত্ব পালন করেন। তিনি গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের অধীন জাতীয় গৃহায়ন কর্তৃপক্ষের এবং পরিবেশ ও বন মন্ত্রণালয়ের অধীন বাংলাদেশ বন শিল্প উন্নয়ন কর্পোরেশনের চেয়ারম্যান হিসেবে, রাজশাহীর বিভাগীয় কমিশনার হিসেবে, যোগাযোগ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব হিসেবে দায়িত্ব পালন করেন। তিনি রাষ্ট্রপতির কার্যালয়ের সচিব হিসেবে, ভূমি আপীল বোর্ডের চেয়ারম্যান (সচিব) এবং ভূমি মন্ত্রণালয়ের সিনিয়র সচিব হিসেবে দায়িত্ব পালন করেন। এখন তিনি মন্ত্রিপরিষদ সচিব হিসেবে কর্মরত আছেন। তিনি গত ৩৩ বছর ধরে বাংলাদেশ সরকারের বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে কর্মরত আছেন। তিনি ’’প্রবেশন’’, “Magistracy and General Administration”, “সরকারি চাকুরির বিধিমালা”, ’’ঠিকানা- বাংলাদেশের আইন, অধ্যাদেশ ও রেগুলেশন নির্দেশিকা’’ বই এর রচয়িতা। তিনি দেশে এবং বিদেশে অনেক প্রশিক্ষণে অংশগ্রহণ করেন। তিনি মার্কিন যুক্তরাষ্ট্র, ইংল্যান্ড, ফিনল্যান্ড, স্পেন, ইটালী, সংযুক্ত আরব আমিরাত, সৌদি আরব, জাপান, দক্ষিণ কোরিয়া, মালয়েশিয়া, সিঙ্গাপুর, থাইল্যান্ড, ফিলিপাইন, ভিয়েতনাম, মায়ানমার, শ্রীলঙ্কা, ভূটান, পাকিস্তান, নেপাল ও ভারত সহ বিভিন্ন দেশ সফর করেন। তিনি একজন পেশাদার প্রশিক্ষক এবং জনকল্যাণমুখী সরকারি কর্মচারী। বাংলাদেশের জনসাধারণকে সার্বিক সেবা করাই তাঁর লক্ষ্য।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।