১৩ ফেব্রুয়ারি, ২০২৬ | ৩০ মাঘ, ১৪৩২ | ২৪ শাবান, ১৪৪৭


শিরোনাম
  ●  নারী ভোট ও আওয়ামী সমীকরণে জমে উঠেছে উখিয়া–টেকনাফের নির্বাচনী মাঠ   ●  উখিয়া-টেকনাফে ‘হ্যাঁ ভোট’ প্রচারণা শুরু, এনসিপির গণসংযোগ   ●  উখিয়ায় যৌথবাহিনীর অভিযানে বাংলা মদ ও দা- ছুরিসহ যুবক গ্রেফতার   ●  দুই দিনের সফরে কক্সবাজারে ডা. হালিদা হানুম আখতার, পরিদর্শন করবেন রোহিঙ্গা ক্যাম্প   ●  রোহিঙ্গা ক্যাম্পে যৌথ অভিযান: আলোচিত আরসা কমান্ডার লালু গ্রেপ্তার   ●  অপপ্রচারের বিরুদ্ধে ইউপি সদস্য বোরহান উদ্দিনের বিবৃতি   ●  দৈনিক নিরপেক্ষের স্টাফ রিপোর্টার হলেন তারেক আজিজ   ●  রোহিঙ্গা জনগোষ্ঠীর অধিকার ও স্বপ্ন বাস্তবায়নে জাতীয় অ্যাডভোকেসি সেশন অনুষ্ঠিত    ●  উখিয়া অনলাইন প্রেসক্লাবে ৮ নতুন সদস্য   ●  প্রত্যন্ত গ্রাম থেকে বিশ্ববিদ্যালয়ের পথে আসিফ ইমরানের অনুপ্রেরণার গল্প

মনখালীতে মা-ছেলেকে কুপিয়েছে দৃর্বত্তরা

download
উখিয়া উপজেলার জালিয়াপালং ইউনিয়নের মনখালী এলাকায় গত বৃহসপতিবার ভোর সকালে আলম মাষ্টারের নেতৃত্বে সংঘবদ্ধ দৃর্বত্তরা এক অসহায় মহিলার বসত ভিটায় হামলা চালিয়ে শতাধিক গাছ কেটে ফেলেছে। এসময় বাধা দিলে সন্ত্রাসীরা মা ছেলেকে কুপিয়ে গুরতর জখম করে। তাদের আশংকা জনক অবস্থায় উখিয়া উপজেলা হাসপাতালে ভর্তি করা হয়। এ ঘটনায় আলম মাষ্টারকে প্রধান আসামী করে ৭ সন্ত্রাসীর বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করা হয়। অভিযোগে প্রকাশ মনখালী চাকমা পাড়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক আলম মাষ্টার র্দীঘ দিন ধরে এলাকার নিরহ লোকজনের জমি জবর দখল করে আসছে। গত বৃহসপতিবার ভোর সকালে উক্ত আলম মাষ্টারের নেতৃত্বে ভাড়াটিয়া সন্ত্রাসী মকতুল হোছন (৫০), আহসান উল্যাহ (২৫), খাইরুল বশর (৩২), মোঃ হারুন (২৪) ও আনোয়ার ইসলাম (২৮) অসহায় জয়নব বেগম এর বসত ভিটার জমি জোর দখলের উদ্দেশ্যে হামলা করে। এসময় সন্ত্রাসীরা অসহায় জয়নব বেগম (৪০) ও তার ছেলে মোঃ কাশেম (২০) কে কুপিয়ে জখম করে। স্থানীয় কমিউনিটি পুলিশের সদস্য মোঃ মুছা ঘটনার সত্যতা স্বীকার করেন।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।