মূল খবরে যান

শিরোনাম
● অবসরপ্রাপ্ত সেনা সার্জেন্ট মাহমুদুল হক সিকদারে’র জানাযার নামাজ সম্পন্ন● ঢাবি কক্সবাজার স্টুডেন্টস ফোরামের নতুন নেতৃত্বে এমরান-তারেক-সাহিক● উখিয়া প্রেসক্লাবে নতুন নেতৃত্বের শপথ, দায়িত্ব হস্তান্তর ও নবীন সদস্য বরণ● বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালক হলেন সোহেল● দোকান মালিক সমিতি ফেডারেশন নির্বাচনে সভাপতি পদে এগিয়ে আবুল হাশেম● সিভিল সার্জন ডা. মোহাম্মদ সাবের এর নেতৃত্বে উখিয়া উপজেলার বেসরকারি ক্লিনিক-হাসপাতাল ও ডায়াগন্টিক সেন্টার পরিদর্শন● কক্সবাজার পুলিশ সুপারকে ঘিরে তিনজনের বদলি-পদায়ন বাণিজ্য● পৌরসভার অর্থায়নে সেগুনবাগিচায় ৪টি রাস্তা নির্মাণ শুরু● উখিয়ায় জুলাই গণঅভ্যুত্থান দিবসে আলোচনা, রক্তদান ও উন্নত খাবার বিতরণ● আলোচিত ৫০ হাজার পিস ইয়াবা আটকের মামলায় নাম নেই ইয়াবার মুল মালিক ডালিম ও ভুট্টোর

মণ্ডপে গেলে অনেক ছেলেই প্রেম করতে চাইত: মিম

শেয়ার করুন

ফাইল ছবি

বিনোদন ডেস্কঃ রাজশাহীতে আমার জন্ম। সেখানেই মামাবাড়ি। যদিও বাবার চাকরির সুবাদে ভোলা, কুমিল্লায় দীর্ঘ সময় কাটাতে হয়েছে। এখন ঢাকাতেই থাকছি। তবে রাজশাহীর জন্য আমার রয়েছে আলাদা টান। সুযোগ পেলেই ছুটে যাই রাজশাহী। বিশেষ করে উৎসবগুলো আমি রাজশাহীতে পালন করতে বেশি পছন্দ করি।

পূজা মানেই মামাবাড়ি, রাজশাহী। ছোটবেলা থেকেই আমি রাজশাহীতে পূজা করি। পূজায় মামা বাড়িতে অনেক আনন্দ হয়। প্রতিবছর পূজায় রাজশাহীতে নৌকা বাইচ হয়। নৌকা বাইচ খুব উপভোগ করি। মামা-মামীর সঙ্গে আমি নৌকা বাইচ দেখতে যাই। আসলে এটি দেখব বলেই আমি রাজশাহী যাই। শুটিংয়ের ব্যস্ততার কারণে গত দুই বছর মামাবাড়ি যেতে পারিনি। তবে এবার আর মিস করছি না। আগামীকাল ২৭ সেপ্টেম্বর পরিবারের সবাই রাজশাহীতে দুর্গাপূজা পালন করতে যাব। দুই বছর পরে যাচ্ছি ভেবেই ভালো লাগছে।

কয়েকদিন আগে ওমানে একটি শো শেষ করে দেশে ফিরলাম। এখন ‘আমি নেতা হব’ সিনেমার শুটিং করছি। কেনাকাটা করার সুযোগ হয়ে ওঠেনি। তবে পূজায় শাড়ি পরতে পছন্দ করি। রাজশাহীর কয়েকটি পূজামণ্ডপ ঘুরে দেখব। সঙ্গে মা-বাবা থাকবেন। অভিনয় করার কারণে পূজা মণ্ডপে গিয়ে বেশিক্ষণ থাকতে পারি না। কারণ ভক্তদের ভিড় জমে যায়। আগে বন্ধুদের অনেকক্ষণ সময় দিতে পারতান। সে সময়টা খুব মজা করেছি।

মিডিয়ায় কাজ করার আগে পূজা মণ্ডপে গেলে অনেক ছেলেই প্রেম করতে চেয়েছে। কিন্তু মা-বাবা সঙ্গে থাকায় তারা কিছু বলতে পারত না। তবে আমি বুঝতাম, ছেলেগুলো কিছু একটা বলতে চাচ্ছে। তবে ২০০৭ সালে লাক্স-চ্যানেল আই সুপারস্টার হওয়ার পর ‘জোনাকির আলো’ সিনেমায় অভিনয় করি। এরপর থেকে পূজা মণ্ডপে কাউকে প্রেমে পরতে দেখিনি। এখন মডেল-নায়িকা দেখতেই পছন্দ করে ভক্তরা। প্রেমের প্রস্তাব না দিয়ে তারা সেলফি নিয়ে ব্যস্ত হয়ে পড়ে।

শেয়ার করুন