১৩ মার্চ, ২০২৬ | ২৮ ফাল্গুন, ১৪৩২ | ২৩ রমজান, ১৪৪৭


শিরোনাম
  ●  উখিয়ায় বন্যপ্রাণীর আবাসস্থল ধ্বংস নিয়ে তরুণদের উদ্বেগ   ●  জুনিয়র বৃত্তি পরীক্ষায় ট্যালেন্টপুল বৃত্তি পেলেন কক্সবাজার বায়তুশ শরফ জব্বারিয়া একাডেমির শিক্ষার্থী নুসাইবা ইরতিফা নুযহা   ●  রোহিঙ্গা ক্যাম্পে উচ্ছেদ অভিযান ঘিরে বিতর্ক, ক্ষতিগ্রস্ত বাঙালির আর্তনাদ   ●  কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে বসন্ত উৎসব সম্পন্ন ও ভর্তি মেলা উদ্বোধন   ●  নারী ভোট ও আওয়ামী সমীকরণে জমে উঠেছে উখিয়া–টেকনাফের নির্বাচনী মাঠ   ●  উখিয়া-টেকনাফে ‘হ্যাঁ ভোট’ প্রচারণা শুরু, এনসিপির গণসংযোগ   ●  উখিয়ায় যৌথবাহিনীর অভিযানে বাংলা মদ ও দা- ছুরিসহ যুবক গ্রেফতার   ●  দুই দিনের সফরে কক্সবাজারে ডা. হালিদা হানুম আখতার, পরিদর্শন করবেন রোহিঙ্গা ক্যাম্প   ●  রোহিঙ্গা ক্যাম্পে যৌথ অভিযান: আলোচিত আরসা কমান্ডার লালু গ্রেপ্তার   ●  অপপ্রচারের বিরুদ্ধে ইউপি সদস্য বোরহান উদ্দিনের বিবৃতি

মঙ্গলবার সারাদেশে বিক্ষোভ, বুধবার হরতাল : ঢাকা-চট্টগ্রাম আওতামুক্ত

index_77575_77576
 রাজধানীর কারওয়ান বাজার এলাকায় বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার গাড়িবহরে সশস্ত্র হামলার প্রতিবাদে মঙ্গলবার ঢাকা ও চট্টগ্রাম সিটি আওতামুক্ত রেখে সারাদেশে বিক্ষোভ মিছিল করবে বিএনপি। সেই সঙ্গে বুধবার ঢাকা ও চট্টগ্রাম সিটি আওতামুক্ত রেখেই সারাদেশে হরতালেরও ডাক দিয়েছে দলটি।সোমবার সন্ধ্যায় বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এক জরুরি সংবাদ সম্মেলনে এ কর্মসূচি ঘোষণা করেন দলের স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমদ।

তিনি অভিযোগ করেন, সিটি করপোরেশন নির্বাচনে দল সমর্থিত প্রার্থীর পক্ষে গণসংযোগকালে দলের চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার গাড়িবহরে পরিকল্পিতভাবে সশস্ত্র হামলা চালানো হয়েছে।

তিনি বলেন, সিটি নির্বাচনে আওয়ামী লীগ হেরে যাবে বুঝতে পেরেই এই হামলা করেছে। এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।