৬ ফেব্রুয়ারি, ২০২৬ | ২৩ মাঘ, ১৪৩২ | ১৭ শাবান, ১৪৪৭


শিরোনাম
  ●  উখিয়ায় যৌথবাহিনীর অভিযানে বাংলা মদ ও দা- ছুরিসহ যুবক গ্রেফতার   ●  দুই দিনের সফরে কক্সবাজারে ডা. হালিদা হানুম আখতার, পরিদর্শন করবেন রোহিঙ্গা ক্যাম্প   ●  রোহিঙ্গা ক্যাম্পে যৌথ অভিযান: আলোচিত আরসা কমান্ডার লালু গ্রেপ্তার   ●  অপপ্রচারের বিরুদ্ধে ইউপি সদস্য বোরহান উদ্দিনের বিবৃতি   ●  দৈনিক নিরপেক্ষের স্টাফ রিপোর্টার হলেন তারেক আজিজ   ●  রোহিঙ্গা জনগোষ্ঠীর অধিকার ও স্বপ্ন বাস্তবায়নে জাতীয় অ্যাডভোকেসি সেশন অনুষ্ঠিত    ●  উখিয়া অনলাইন প্রেসক্লাবে ৮ নতুন সদস্য   ●  প্রত্যন্ত গ্রাম থেকে বিশ্ববিদ্যালয়ের পথে আসিফ ইমরানের অনুপ্রেরণার গল্প   ●  উখিয়ায় একই পরিবারের দুই ভাই হত্যার পর আরেক ভাইকে কুপিয়ে গুরুতর জখম   ●  উখিয়ায় বেকারি মালিককে ছু’রি’কা’ঘা’ত, আটক ১

মঙ্গলবার সারাদেশে ছাত্রদলের বিক্ষোভ

‘নিখোঁজ’ নেতাকর্মীদের সন্ধান ও গ্রেফতারকৃতদের মুক্তি দাবিতে মঙ্গলবার (২৪ মার্চ) দেশের সব জেলা, মহানগর ও বিশ্ববিদ্যালয়ে বিক্ষোভ মিছিল ও সমাবেশের ডাক দিয়েছে ছাত্রদল।

সোমবার (২৩ মার্চ) বিএনপির ছাত্রসংগঠনটির কেন্দ্রীয় সভাপতি রাজিব আহসান ও সাধারণ সম্পাদক আকরামুল হাসান এক প্রেস বিজ্ঞপ্তিতে এ কর্মসূচি ঘোষণা করেন।

বিজ্ঞপ্তিতে ছাত্রদল নেতারা অভিযোগ করেন, সরকার ক্ষমতায় টিকে থাকার জন্য রাষ্ট্রীয় সন্ত্রাস চালাচ্ছে। পরিকল্পিতভাবে মানুষ হত্যা, অপহরণ, গুম এ সরকারের প্রধান বৈশিষ্ট্যে পরিণত হয়েছে। সরকার গোটা দেশকেই যেন কারাগারে পরিণত করেছে।

তারা বলেন, এই ভয়াবহতা থেকে দেশ ও জাতিকে রক্ষা করতে এবং চলমান আন্দোলন সফল করতে ছাত্র সমাজকে ঐক্যবদ্ধভাবে রাজপথের সংগ্রাম বেগবান করতে হবে।

ছাত্রদল নেতারা অবিলম্বে বিএনপির যুগ্ম-মহাসচিব সালাহউদ্দিন আহমেদ, ছাত্রদলের সাবেক সাংগঠনিক সম্পাদক আনিসুর রহমান তালুকদার খোকন, তিতুমীর কলেজ ছাত্রদল নেতা মেহেদী হাসান, তেজগাঁও কলেজ ছাত্রদল নেতা হোসাইন কালাচাঁন, ঝিনাইদহ জেলা ছাত্রদল নেতা মিরাজুল ইসলামসহ সকল নেতকর্মীর নিঃশর্ত মুক্তি দাবি করে তাদের পরিবারের কাছে ফেরত দেওয়ার আহ্বান জানান।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।