মূল খবরে যান

শিরোনাম
● কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির নতুন ভিসি প্রফেসর ড. মোকতার আহমেদ● উখিয়ায় ৯ জীবিত বকসহ শিকারি আটক● নিরাপদ সড়ক গড়তে কক্সবাজারে বিআরটিএর সচেতনতামূলক সভা● কম খরচে প্রসূতি সেবা দিয়ে প্রশংসিত ডা. রোকসানা● শ্মশানের দেয়াল ভাঙার অভিযোগে ক্ষোভ, ৮ অক্টোবরের মধ্যে ব্যবস্থা না হলে উখিয়ায় দুর্গাপূজা বন্ধের সিদ্ধান্ত● কৃষকের যত চ্যালেঞ্জ● খালেকুজ্জামান এমন রাজনীতির জন্ম দিয়েছেন মানুষ এখনো মুগ্ধ হয়ে আছেন● ফাল্গুনী মেকওভার পার্লারে নিম্নমানের সাজ, নারীদের হয়রানি-হুমকি ‘আমাদের বিরুদ্ধে রিভিউ দিলেও আমাদের কিছু যায়-আসে না’● সম্প্রতি উখিয়ায় সার ডিলার নিয়োগ সংক্রান্ত বিষয়ে “গণসংযোগ” ও “উখিয়া বার্তা” নামক অনলাইন সংবাদমাধ্যমে আমার বিরুদ্ধে একটি সংবাদ প্রকাশ করা হয়েছে● সাহসিকতা ও সেবামূলক কর্মকাণ্ডের স্বীকৃতি হিসেবে পিপিএম পদক পেলেন ওসি মনিরুল ইসলাম ভূইয়া

ভ্রাম্যমান আদালতের অভিযানে বেহুন্দি জাল জব্দ

শেয়ার করুন

 

 

কক্সবাজারে জাটকা সংরক্ষন সপ্তাহ-২০১৭ উপলক্ষে ভ্রাম্যমান আদালতের অভিযানে নিষিদ্ধ বেহুন্দি জাল জব্দ করা হয়েছে। ১৬ মার্চ (বৃহস্পতিবার) দুপুরে কক্সবাজার মৎস্য অধিদপ্তর ও সদর উপজেলা প্রশাসন যৌথভাবে এ অভিযান পরিচালনা করেন। সদর উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ নজরুল ইসলামের নেতৃত্বে পরিচালিত এ অভিযানে সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা (সদর) ড. মঈন উদ্দীন আহমদ, সহকারী কমিশনার ভূমি (সদর) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট পংকজ বড়ুয়া ও মৎস্য অধিদপ্তরীয় কর্মকর্তারা অংশগ্রহন করেন।
সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা (সদর) ড. মঈন উদ্দীন আহমদ জানান, জাটকা সংরক্ষন সপ্তাহ-২০১৭ উপলক্ষে গৃহীত বিভিন্ন কর্মসূচীর অংশ হিসাবে পরিচালিত এ অভিযানের শুরুতে ভ্রাম্যমান আদালতের সদস্যরা শহরের বাহারছড়া বাজারসহ বিভিন্ন হাটবাজার ও নুনিয়াছড়া মৎস্য অবতরনকেন্দ্র পরিদর্শন করেন। কিন্তু এসব স্হানের কোথাও জাটকা ইলিশ বিক্রি হতে দেখা যায়নি। এরপর বাঁকখালী নদী মোহনা ও সাগরের নাজিরারটেক চ্যানেলে চলাচলরত বিভিন্ন ফিশিংবোটের লাইসেন্স ও কাগজপত্র পরীক্ষা করা হয়। এসময় পাঁচটি বড় আকারের বেহুন্দি জাল জব্দ করেন ভ্রাম্যমান আদালত। পরে সকলের উপস্হিতিতে জালগুলো পুড়িয়ে নষ্ট করা হয়। জব্দ ও ধ্বংসকৃত জালের আনুমানিক মূল্য দুই লক্ষ টাকা হবে জানা গেছে। কক্সবাজারস্হ ৯ আনসার ব্যাটালিয়ন সদস্যরা ভ্রাম্যমান আদালতকে সহায়তা করেন বলে জানান মৎস্য কর্মকর্তারা।

শেয়ার করুন