১০ জুলাই, ২০২৬ | ২৬ আষাঢ়, ১৪৩৩ | ২৪ মহর্‌রম, ১৪৪৮


শিরোনাম
  ●  প্রতিক্রিয়া : ৫ না ৮—রোহিঙ্গা ক্যাম্পে আসলে কতজন নিহত? সংখ্যার এই বিভ্রান্তির দায় কার?   ●  লম্বরীপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নেতৃত্বে রমজান আলী   ●  পাতেলী খালের তীরে ইতিহাসের পুনরাবৃত্তি ৪৭ বছর পর আবারও আলোচনায় শাহজাহান চৌধুরী   ●  মরিচ্যা বাজারের মডেল মসজিদ ও মার্কেট পরিদর্শনে ইউএনও রিফাত আসমা   ●  দক্ষিণ এশিয়ার সেরা গোল রক্ষক জিকুকে সংবর্ধিত করলো ক্রীড়া সাংবাদিকদের শীর্ষ সংগঠন বিএসপিএ   ●  কৃষিখাতের উন্নয়নে নিরলস ভাবে কাজ করছে সরকার   ●  বদরখালী সমবায় কৃষি ও উপনিবেশ সমিতির বার্ষিক সাধারণ সভায় এমপি জাফর আলম   ●  টেকনাফে প্যারাবনে আটটি বস্তায় মিলল বিদেশি৩৮৮ক্যান বিয়ার ও৭৬ বোতল মদ   ●  মানুষের কথা বলেই যাবে কক্সবাজার বার্তা   ●  টেকনাফে বিদেশী হুইস্কিসহ মাদক কারবারী আটক

ভ্যাট দিতে এনবিআরে যেতে হবে না ব্যবসায়ীদের – কালের কণ্ঠ

আগামী ১ জুলাই থেকে অনলাইনে ভ্যাট (ভ্যালু অ্যাডেড ট্যাক্স) বা মূসক (মূল্য সংযোজন কর) আদায়ে শুরু করছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। এতে অফিসে বা ব্যবসাপ্রতিষ্ঠান থেকেই অনলাইনে স্বয়ংক্রিয়ভাবে সরকারি কোষাগারে ভ্যাট জমা দেওয়া যাবে। ফাইলপত্র নিয়ে ভ্যাট পরিশোধে এনবিআরের দপ্তরে যাওয়ার দিন শেষ হতে চলেছে। ভ্যাটসংক্রান্ত কোনো পরামর্শ জানতে ১৬৫৫৫ নম্বরে ফোন করলে এর উত্তর জানা যাবে। সংশ্লিষ্টরা দাবি করছেন, অনলাইনে ভ্যাট আদায় হলে এনবিআরের রাজস্ব আদায় বহুগুণ বাড়বে।

২৩ মার্চ বৃহস্পতিবার কালের কণ্ঠ পত্রিকায় প্রকাশিত এক প্রতিবেদনে এ তথ্য জানা গেছে।

আগামী অর্থবছর থেকে ভ্যাট আইন-২০১২ বাস্তবায়নের কথা রয়েছে। আইনটির অন্যতম ধারা অনলাইনে ভ্যাট আদায়। বছরে ৩০ লাখ টাকার বেশি বেচাকেনা হয় এমন ব্যবসাপ্রতিষ্ঠানকে অনলাইনে বাধ্যতামূলক ভ্যাট নিবন্ধন নম্বর গ্রহণ করতে হবে। পুরনো ভ্যাট নিবন্ধন নম্বরে সনাতনি (ম্যানুয়াল পদ্ধতি) পদ্ধতিতে ভ্যাট পরিশোধ করলে তা এনবিআরের কোষাগারে জমা হবে না। ওই প্রতিষ্ঠানের ভ্যাট বকেয়া আছে বলে বিবেচনা করা হবে।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।