মূল খবরে যান

শিরোনাম
● জেল থেকে ফিরেই ফের দখলের অভিযোগ, এবার প্রবাসীর দুই দোকানে দুলালের থাবা!● ফেসবুকে প্রকাশিত স্ট্যাটাস প্রসঙ্গে খরুলিয়ার নুরুল হকের প্রতিবাদ● উখিয়ায় দশম শ্রেণির শিক্ষার্থীর অস্বাভাবিক মৃত্যু, ময়নাতদন্তের জন্য মরদেহ কক্সবাজার সদর হাসপাতালে প্রেরণ● ঈদগাঁতে মালিকের সাড়ে ৭ কোটি টাকা হাতিয়ে নিল ম্যানেজার● সাংবাদিক এ এইচ সেলিম উল্লাহর মা আর নেই● রামুতে অবৈধভাবে বালু উত্তোলন, যৌথ অভিযানে ড্রেজার মেশিন ও পাইপ জব্দ● কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির নতুন ভিসি প্রফেসর ড. মোকতার আহমেদ● উখিয়ায় ৯ জীবিত বকসহ শিকারি আটক● নিরাপদ সড়ক গড়তে কক্সবাজারে বিআরটিএর সচেতনতামূলক সভা● কম খরচে প্রসূতি সেবা দিয়ে প্রশংসিত ডা. রোকসানা

ভোরে কক্সবাজার সদর থানার পেছনের সড়কে আগুন

শেয়ার করুন

আনছার হোসেনঃ কক্সবাজার শহরের থানার পেছনের সড়কে একটি রেফ্রিজারেটর মেরামতের দোকানে আগুন ক্ষতিগ্রস্থ হয়েছে। দ্রুত দমকল বাহিনী এসে আগুন নিয়ন্ত্রণ করায় বড় ধরণের ক্ষয়ক্ষতি থেকে রক্ষা পেয়েছে।

শুক্রবার (২৪ এপ্রিল) ভোর সোয়া ৬টার দিকে এই অগ্নিকান্ডের সুত্রপাত হয়। ধারণা করা হচ্ছে, মডার্ণ রেফ্রিজারেটর নামের ওই দোকানের ভেতরে থাকা ফ্রিজের গ্যাস থেকে আগুনের সুত্রপাত হতে পারে।

ভোরে থানার পেছনের সড়কে আগুন

এই অগ্নিকান্ডে পার্শ্ববর্তী দুইটি দোকানেরও সামান্য ক্ষতি হয়েছে। পৌণে ৭টার দিকে আগুন নিয়ন্ত্রণে চলে আসে।

প্রত্যক্ষদর্শী আ ম ম হারুন উর রশীদ জানান, তিনি অন্যদিনের মতো সকালে হাঁটতে বেরিয়েছিলেন। তখন দেখতে পান থানার পেছন সড়কটির একটি দোকানের ভেতরে আগুন জ্বলছে। দমকল বাহিনীর সদস্যরা আগুন নিয়ন্ত্রণের চেষ্টা চালাচ্ছেন।

শেয়ার করুন