১৯ মার্চ, ২০২৬ | ৫ চৈত্র, ১৪৩২ | ২৯ রমজান, ১৪৪৭


শিরোনাম
  ●  উখিয়ায় মাত্তুল শফিকের নেতৃত্বে ছাত্রদল নেতাদের উপর সন্ত্রাসী হামলা   ●  উখিয়ায় বন্যপ্রাণীর আবাসস্থল ধ্বংস নিয়ে তরুণদের উদ্বেগ   ●  জুনিয়র বৃত্তি পরীক্ষায় ট্যালেন্টপুল বৃত্তি পেলেন কক্সবাজার বায়তুশ শরফ জব্বারিয়া একাডেমির শিক্ষার্থী নুসাইবা ইরতিফা নুযহা   ●  রোহিঙ্গা ক্যাম্পে উচ্ছেদ অভিযান ঘিরে বিতর্ক, ক্ষতিগ্রস্ত বাঙালির আর্তনাদ   ●  কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে বসন্ত উৎসব সম্পন্ন ও ভর্তি মেলা উদ্বোধন   ●  নারী ভোট ও আওয়ামী সমীকরণে জমে উঠেছে উখিয়া–টেকনাফের নির্বাচনী মাঠ   ●  উখিয়া-টেকনাফে ‘হ্যাঁ ভোট’ প্রচারণা শুরু, এনসিপির গণসংযোগ   ●  উখিয়ায় যৌথবাহিনীর অভিযানে বাংলা মদ ও দা- ছুরিসহ যুবক গ্রেফতার   ●  দুই দিনের সফরে কক্সবাজারে ডা. হালিদা হানুম আখতার, পরিদর্শন করবেন রোহিঙ্গা ক্যাম্প   ●  রোহিঙ্গা ক্যাম্পে যৌথ অভিযান: আলোচিত আরসা কমান্ডার লালু গ্রেপ্তার

ভোটার টেম্পারিং হচ্ছে: সাখাওয়াত

নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচনে ভোটারের উপস্থিতি কম হওয়ার নেপথ্যে ‘টেম্পারিং’ এর অভিযোগ আনলেন বিএনপির প্রার্থী অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খান। সাংবাদিকদের তিনি বলেন, ‘ভোট শেষ হওয়ার আগে আমি কোনও মন্তব্য করবো না। তবে মনে হয় ভোটারদেরকে কেন্দ্রে না আসার জন্য টেম্পারিং করা হচ্ছে। তাই বেশি ভোটার আসছে না।’

বৃহস্পতিবার বেলা সোয়া ১টার দিকে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ থানার তাতখানা সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোট কেন্দ্র পরিদর্শন করতে গিয়ে এ অভিযোগ করেন সাখাওয়াত। ভোট কেন্দ্রটির নম্বর ৫১। এখানে ভোটার রয়েছে ২৮৭৯ জন।

কেন্দ্রের প্রিজাইডিং অফিসার জানান, তার কেন্দ্রে ওই সময় পর্যন্ত প্রায় ৫০ শতাংশ ভোট পড়েছে।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।