মূল খবরে যান

শিরোনাম
● বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালক হলেন সোহেল● দোকান মালিক সমিতি ফেডারেশন নির্বাচনে সভাপতি পদে এগিয়ে আবুল হাশেম● সিভিল সার্জন ডা. মোহাম্মদ সাবের এর নেতৃত্বে উখিয়া উপজেলার বেসরকারি ক্লিনিক-হাসপাতাল ও ডায়াগন্টিক সেন্টার পরিদর্শন● কক্সবাজার পুলিশ সুপারকে ঘিরে তিনজনের বদলি-পদায়ন বাণিজ্য● পৌরসভার অর্থায়নে সেগুনবাগিচায় ৪টি রাস্তা নির্মাণ শুরু● উখিয়ায় জুলাই গণঅভ্যুত্থান দিবসে আলোচনা, রক্তদান ও উন্নত খাবার বিতরণ● আলোচিত ৫০ হাজার পিস ইয়াবা আটকের মামলায় নাম নেই ইয়াবার মুল মালিক ডালিম ও ভুট্টোর● ফরেস্ট রেঞ্জার্স ডে উপলক্ষে রাঙ্গুনিয়া ইকোপার্কে বৃক্ষরোপণ কর্মসূচি পালন● জবিস্থ কক্সবাজার ছাত্রকল্যাণের নেতৃত্বে কলিম-নয়ন● হলদিয়াপালং ইউনিয়ন যুবদলের সাংগঠনিক উত্তর শাখার ৭ সদস্য বিশিষ্ট আংশিক কমিটি অনুমোদন

ভোক্তা অধিকারের অভিযানে উখিয়ার ৯ ব্যবসা প্রতিষ্টানকে জরিমানা

শেয়ার করুন

কনক বড়ুয়া, কক্সবাজারঃ

সোমবার (২৭ জুলাই) কক্সবাজারের উখিয়ার কোট বাজার স্টেশনে ভোক্তা অধিকারের বাজার অভিযান পরিচালনা করা হয়। ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে বাজার তদারকি অভিযান চালিয়ে ৯ ব্যবসা প্রতিষ্টানকে ৭৩ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মহাপরিচালক মহোদয়ের সার্বিক নির্দেশনায়, কক্সবাজার জেলা প্রশাসনের সার্বিক সহযোগিতায়, কক্সবাজার জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মোঃ ইমরান হোসাইনের নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে প্রসিকিউটর হিসেবে উপস্থিত ছিলেন কক্সবাজার জেলা স্যানিটারি ইন্সপেক্টর তরুন বড়ুয়া।

এসময় অভিযানে র‍্যাব -১৫ এর এএসপি মোঃ শাহ আলম মহোদয়ের তত্ত্বাবধানে সার্বিক নিরাপত্তা প্রদান করেন র‍্যাব-১৫ এর এক দল সদস্য।

দোকানে মূল্য তালিকা না থাকা, ক্রয় রশিদ সংরক্ষণ না করা, সঠিকভাবে মূল্য তালিকা হালনাগাদ না করা ও মেয়াদ উত্তীর্ন পন্য বিক্রি করায় সুমাইয়া ষ্টোর কে ৫ হাজার টাকা, মেসার্স বেলাল চাউল বিতান কে ১০ হাজার টাকা, ফিরোজ আহম্মদ ষ্টোর কে ৫ হাজার টাকা, মেসার্স আয়াত এন্টারপ্রাইজ কে ৫ হাজার টাকা, কামাল ষ্টোর কে ২০ হাজার টাকা, মেসার্স ইছাক ষ্টোর কে ৫ হাজার টাকা, মেসার্স মামুন এন্টারপ্রাইজ কে ১০ হাজার টাকা, মক্কা মদিনা ষ্টোর কে ১০ হাজার টাকা, কে.টি.পি. ফাস্ট ফুড কে ৩ হাজার টাকা জরিমানা করা হয়।

এসময় ভোক্তা অধিকার সংরক্ষনের সহকারী পরিচালক মোঃ ইমরান হোসাইন বলেন, আসন্ন ঈদুল-আজহা উপলক্ষে মসলার বাজারে বিশেষ নজরদারি করা হয়, মসলা জাতীয় কোন পণ্যের দাম বৃদ্ধি না করার জন্য ব্যবসায়িদের নির্দেশনা দেওয়া হয়েছে এবং পণ্যের মূল্য তালিকা অনুযায়ী বিক্রি করার জন্য নির্দেশনা দেওয়া হয়। পাশাপাশি ব্যবসায়ীদের সামাজিক দূরত্ব বজায় রেখে বিক্রি করার জন্য পরামর্শ দেওয়া হয়েছে।

জনস্বার্থে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের কক্সবাজার জেলা কার্যালয়ের বাজার তদারকি অব্যাহত থাকবে বলেও জানান।

শেয়ার করুন