মূল খবরে যান

শিরোনাম
● অবসরপ্রাপ্ত সেনা সার্জেন্ট মাহমুদুল হক সিকদারে’র জানাযার নামাজ সম্পন্ন● ঢাবি কক্সবাজার স্টুডেন্টস ফোরামের নতুন নেতৃত্বে এমরান-তারেক-সাহিক● উখিয়া প্রেসক্লাবে নতুন নেতৃত্বের শপথ, দায়িত্ব হস্তান্তর ও নবীন সদস্য বরণ● বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালক হলেন সোহেল● দোকান মালিক সমিতি ফেডারেশন নির্বাচনে সভাপতি পদে এগিয়ে আবুল হাশেম● সিভিল সার্জন ডা. মোহাম্মদ সাবের এর নেতৃত্বে উখিয়া উপজেলার বেসরকারি ক্লিনিক-হাসপাতাল ও ডায়াগন্টিক সেন্টার পরিদর্শন● কক্সবাজার পুলিশ সুপারকে ঘিরে তিনজনের বদলি-পদায়ন বাণিজ্য● পৌরসভার অর্থায়নে সেগুনবাগিচায় ৪টি রাস্তা নির্মাণ শুরু● উখিয়ায় জুলাই গণঅভ্যুত্থান দিবসে আলোচনা, রক্তদান ও উন্নত খাবার বিতরণ● আলোচিত ৫০ হাজার পিস ইয়াবা আটকের মামলায় নাম নেই ইয়াবার মুল মালিক ডালিম ও ভুট্টোর

ভোটের কারণে ৪৮ ঘণ্টা মোবাইল ব্যাংকিং বন্ধ

শেয়ার করুন

কক্সবাজারসময় ডেস্কঃ একাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে আগামীকাল শুক্রবার থেকে ৪৮ ঘণ্টা বন্ধ থাকবে মোবাইল ব্যাংকিং সেবা। শুক্রবার বিকেল ৫টা থেকে ভোটের দিন বিকেল ৫টা পর্যন্ত ছোট-বড় (অ্যাজেন্ট ও ব্যক্তিগত অ্যাকান্ট) সব ধরনের লেনদেন বন্ধ থাকবে। তবে শনিবার বিকেল ৫টা থেকে রোববার তথা নির্বাচনের দিন ৫টা পযর্ন্ত ব্যক্তিগত অ্যাকান্ট থেকে দিনে সর্বচ্চ ৫ হাজার টাকা লেনদেন করা যাবে।

নির্বাচন কমিশনের নির্দেশে বাংলাদেশ ব্যাংক বৃহস্পতিবার এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করেছে। এই নির্দেশনার ফলে ব্যাংকের পাশাপাশি শুক্রবার থেকে বিকাশ, রকেট, ইউক্যাশ, এম ক্যাশ, শিওর ক্যাশের মতো সেবা বন্ধ থাকছে।

নির্দেশনায় বলা হয়েছে, বাংলাদেশ নির্বাচন কমিশনের নির্দেশনা অনুযায়ী বাংলাদেশে কার্যরত সব মোবাইল ফিনান্সিয়াল সার্ভিস প্রদানকারী প্রতিষ্ঠানগুলোকে ২৮ ডিসেম্বর বিকেল ৫টা থেকে ৩০ ডিসেম্বর বিকেল ৫টা পর্যন্ত মোবইল ব্যাংকিং সেবার মাধ্যমে সব ধরনের লেনদেন সম্পূর্ণরূপে বন্ধ করার জন্য নির্দেশ প্রদান করা হলো।

তবে ২৯ ডিসেম্বর বিকেল ৫টা থেকে ৩০ ডিসেম্বর বিকেল ৫টা পর্যন্ত সীমিত আকারে লেনদেন চালু রাখার একটি সুযোগ রাখা হয়েছে। যেখানে শুধু কারও ব্যক্তিগত (পারসোনাল) অ্যাকাউন্ট থেকে দিনে সর্বোচ্চ ৫ হাজার টাকা ক্যাশ আউট করা যাবে।

জানা গেছে, কোনোভাবে মোবাইল ব্যাংকিং চ্যানেল ব্যবহার করে কেউ যাতে সন্ত্রাসী কার্যক্রমে অর্থায়ন করতে না পারে সেজন্য নির্বাচন কমিশন থেকে বাংলাদেশ ব্যাংকে একটি চিঠি পাঠানো হয়। এর পরিপ্রেক্ষিতে বাংলাদেশ ব্যাংক এই সীমিত সময়ের জন্য মোবাইল ব্যাংকিং কার্যক্রম বন্ধ রাখার নির্দেশনা জারি করলো।

অপরদিকে জাতীয় নির্বাচন, সাপ্তাহিক ছুটি ও ব্যাংক হলিডের কারণে টানা চার দিন বন্ধ থাকবে ব্যাংক। ফলে ২০১৮ সালের শেষ ব্যাংক লেনদেন ছিল বৃহস্পতিবার।

শেয়ার করুন