২২ আগস্ট, ২০২৬ | ৭ ভাদ্র, ১৪৩৩ | ৮ রবিউল আউয়াল, ১৪৪৮


শিরোনাম
  ●  দোকান মালিক সমিতি ফেডারেশন নির্বাচনে সভাপতি পদে এগিয়ে আবুল হাশেম   ●  সিভিল সার্জন ডা. মোহাম্মদ সাবের এর নেতৃত্বে উখিয়া উপজেলার বেসরকারি ক্লিনিক-হাসপাতাল ও ডায়াগন্টিক সেন্টার পরিদর্শন   ●  কক্সবাজার পুলিশ সুপারকে ঘিরে তিনজনের বদলি-পদায়ন বাণিজ্য   ●  পৌরসভার অর্থায়নে সেগুনবাগিচায় ৪টি রাস্তা নির্মাণ শুরু   ●  উখিয়ায় জুলাই গণঅভ্যুত্থান দিবসে আলোচনা, রক্তদান ও উন্নত খাবার বিতরণ   ●  আলোচিত ৫০ হাজার পিস ইয়াবা আটকের মামলায় নাম নেই ইয়াবার মুল মালিক ডালিম ও ভুট্টোর   ●  ফরেস্ট রেঞ্জার্স ডে উপলক্ষে রাঙ্গুনিয়া ইকোপার্কে বৃক্ষরোপণ কর্মসূচি পালন   ●  জবিস্থ কক্সবাজার ছাত্রকল্যাণের নেতৃত্বে কলিম-নয়ন   ●  হলদিয়াপালং ইউনিয়ন যুবদলের সাংগঠনিক উত্তর শাখার ৭ সদস্য বিশিষ্ট আংশিক কমিটি অনুমোদন   ●  হাসপাতাল ছাড়লেন আহত ৫ বনকর্মী, এসিএফ’র নেতৃত্বে ঘটনাস্থল পরিদর্শন

রোহিঙ্গাবাহী নৌকা ডুবি

ভেসে এল আরো ৯ লাশ

নিজস্ব প্রতিবেদক : মিয়ানমার থেকে পালিয়ে বাংলাদেশে আসার সময় রোহিঙ্গাবাহী নৌকাডুবির ঘটনায় আরও নয়জনের লাশ উদ্ধার করা হয়েছে। এর আগে এ ঘটনায় ১৪ জনের লাশ ভেসে এসেছিল।
রাখাইন রাজ্যের নাইক্ষ্যংদিয়া এলাকা থেকে রোববার সন্ধ্যায় নারী, শিশুসহ ৫০ জনের বেশি রোহিঙ্গা ইঞ্জিনচালিত ওই নৌকায় করে টেকনাফে আসছিল। রাত নয়টার দিকে নৌকাটি টেকনাফের শাহপরীর দ্বীপের ঘোলারচর এলাকায় নাফ নদী ও সাগরের মোহনায় ঝোড়ো হাওয়ার কবলে পড়ে ডুবে যায়।
টেকনাফ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাইন উদ্দিন খান বলেন, আজ মঙ্গলবার সকাল সাড়ে নয়টার দিকে সেন্ট মার্টিন দ্বীপ, টেকনাফ সদরে হাবিরছড়া, রাজারছড়া এলাকায় জোয়ারের পানির সঙ্গে সৈকত ভেসে আসে আরও নয় লাশ। বিজিবি, পুলিশ ও স্থানীয় লোকজন লাশগুলো উদ্ধার করে। লাশগুলো দাফনের প্রক্রিয়া চলছে।
টেকনাফ ২ বিজিবির অধিনায়ক লে কর্নেল এসএম আরিফুল ইসলাম বলেন, আজ উদ্ধার হওয়া নয়জনের মধ্যে আট নারী ও এক শিশু রয়েছে। এ নিয়ে ২৩ জনের লাশ উদ্ধার করা হয়েছে। তার মধ্যে ১২ শিশু, ১০ নারী ও ১ জন পুরুষ।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।