১ সেপ্টেম্বর, ২০২৬ | ১৭ ভাদ্র, ১৪৩৩ | ১৮ রবিউল আউয়াল, ১৪৪৮


শিরোনাম
  ●  বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালক হলেন সোহেল   ●  দোকান মালিক সমিতি ফেডারেশন নির্বাচনে সভাপতি পদে এগিয়ে আবুল হাশেম   ●  সিভিল সার্জন ডা. মোহাম্মদ সাবের এর নেতৃত্বে উখিয়া উপজেলার বেসরকারি ক্লিনিক-হাসপাতাল ও ডায়াগন্টিক সেন্টার পরিদর্শন   ●  কক্সবাজার পুলিশ সুপারকে ঘিরে তিনজনের বদলি-পদায়ন বাণিজ্য   ●  পৌরসভার অর্থায়নে সেগুনবাগিচায় ৪টি রাস্তা নির্মাণ শুরু   ●  উখিয়ায় জুলাই গণঅভ্যুত্থান দিবসে আলোচনা, রক্তদান ও উন্নত খাবার বিতরণ   ●  আলোচিত ৫০ হাজার পিস ইয়াবা আটকের মামলায় নাম নেই ইয়াবার মুল মালিক ডালিম ও ভুট্টোর   ●  ফরেস্ট রেঞ্জার্স ডে উপলক্ষে রাঙ্গুনিয়া ইকোপার্কে বৃক্ষরোপণ কর্মসূচি পালন   ●  জবিস্থ কক্সবাজার ছাত্রকল্যাণের নেতৃত্বে কলিম-নয়ন   ●  হলদিয়াপালং ইউনিয়ন যুবদলের সাংগঠনিক উত্তর শাখার ৭ সদস্য বিশিষ্ট আংশিক কমিটি অনুমোদন

ভূমিহীন-অস্বচ্ছল মুক্তিযোদ্ধাদের জন্য ১০ হাজার ফ্ল্যাট নির্মাণ করবে সরকার

প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশনা অনুযায়ী সরকার ভূমিহীন ও অস্বচ্ছল মুক্তিযোদ্ধাদের জন্য আড়াই হাজার কোটি টাকা ব্যয়ে ১০ হাজার ফ্ল্যাট নির্মাণের উদ্যোগ নিয়েছে।

এ সংশ্লিষ্ট এক কর্মকর্তা বলেন, ‘মুক্তিযোদ্ধাদের জীবনযাত্রার মানোয়ন্ননের লক্ষ্যে এই উদ্যোগ গ্রহণ করা হয়েছে।’

মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের পরিকল্পনা বিভাগের সহকারী প্রধান মোমিনুর রহমান বলেন, এই উদ্যোগ সংশ্লিষ্ট উন্নয়ন প্রকল্প নমুনা (ডিপিপি) অনুমোদনের জন্য পরিকল্পনা কমিশনে পরীক্ষা-নিরীক্ষা করা হচ্ছে।

তিনি আরও বলেন, এই প্রকল্পের মাধ্যমে উপজেলা পর্যায়ে মুক্তিযোদ্ধাদের জন্য দুই ইউনিটের পাঁচ তলা ভবন নির্মাণ করা হবে যাতে দেশের প্রতি ২০ জনের অন্তত একজন মুক্তিযোদ্ধাকে একটি ফ্লাট দেওয়া যায়।

তিনি বলেন, ‘২০২১ সালের মধ্যে এই প্রকল্পের কাজ শেষ হবে বলে আমরা আশা করছি।’

মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী এ কে এম মোজাম্মেল হক এর আগে বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশনা অনুযায়ী ১৯৭১-এর মুক্তিযোদ্ধাদের জীবনযাত্রার মান উন্নয়ন নিশ্চিত করতে এই প্রকল্প গ্রহণ করা হয়েছে।

তিনি বলেন, একশ’র বেশি উপজেলা নির্বাহী কর্মকর্তা ফ্ল্যাট নির্মাণের জন্য স্থান নির্বাচন করে প্রস্তাব পাঠিয়েছেন।

অস্বচ্ছল ও ভূমিহীন মুক্তিযোদ্ধাদের জন্যে ২৭১ কোটি ১৩ লাখ টাকা ব্যয়ে অন্য একটি প্রকল্পের ফ্ল্যাট নির্মাণের কাজ প্রায় শেষের দিকে। খবর বাসস।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।