মূল খবরে যান

শিরোনাম
● ঈদগাঁতে মালিকের সাড়ে ৭ কোটি টাকা হাতিয়ে নিল ম্যানেজার● সাংবাদিক এ এইচ সেলিম উল্লাহর মা আর নেই● রামুতে অবৈধভাবে বালু উত্তোলন, যৌথ অভিযানে ড্রেজার মেশিন ও পাইপ জব্দ● কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির নতুন ভিসি প্রফেসর ড. মোকতার আহমেদ● উখিয়ায় ৯ জীবিত বকসহ শিকারি আটক● নিরাপদ সড়ক গড়তে কক্সবাজারে বিআরটিএর সচেতনতামূলক সভা● কম খরচে প্রসূতি সেবা দিয়ে প্রশংসিত ডা. রোকসানা● শ্মশানের দেয়াল ভাঙার অভিযোগে ক্ষোভ, ৮ অক্টোবরের মধ্যে ব্যবস্থা না হলে উখিয়ায় দুর্গাপূজা বন্ধের সিদ্ধান্ত● কৃষকের যত চ্যালেঞ্জ● খালেকুজ্জামান এমন রাজনীতির জন্ম দিয়েছেন মানুষ এখনো মুগ্ধ হয়ে আছেন

ভূমধ্যসাগরে নৌকাডুবি, শতাধিক শরণার্থীর মৃত্যুর আশঙ্কা

শেয়ার করুন

ভূমধ্যসাগরের লিবিয়া উপকূলে শরণার্থীবাহী দুটি নৌকা ডুবে যাওয়ার ঘটনা ঘটেছে। এখন পর্যন্ত পাঁচজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় শতাধিক শরণার্থী প্রাণ হারাতে পারেন বলে আশঙ্কা করা হচ্ছে।

শুক্রবার ব্রিটিশ সংবাদমাধ্যম টেলিগ্রাফ এ খবর প্রকাশ করেছে। ডুবে যাওয়া নৌকা দুইটিতে অন্তত ২৪০ জন শরণার্থী ছিলেন। নিখোঁজদের উদ্ধারে কাজ করছে স্থানীয় উদ্ধারকর্মীরা।

ভূমধ‌্যসাগরের জলপথে ইউরোপে যাওয়ার পথে লিবিয়া উপকূলে এ ধরনের নৌকা ডুবে যাওয়ার ঘটনা প্রায়ই ঘটে থাকে। চলতি বছরের শুরু থেকে এ পর্যন্ত শরণার্থীবাহী নৌকা ডুবে অন্তত ৫৫৯ জন নিহত হন। এছাড়া ২০১৬ সালে ভূমধ্যসাগরে নৌকা ডুবিতে প্রাণ হারিয়েছেন পাঁচ হাজারের বেশি মানুষ।

শেয়ার করুন