১ সেপ্টেম্বর, ২০২৬ | ১৭ ভাদ্র, ১৪৩৩ | ১৮ রবিউল আউয়াল, ১৪৪৮


শিরোনাম
  ●  বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালক হলেন সোহেল   ●  দোকান মালিক সমিতি ফেডারেশন নির্বাচনে সভাপতি পদে এগিয়ে আবুল হাশেম   ●  সিভিল সার্জন ডা. মোহাম্মদ সাবের এর নেতৃত্বে উখিয়া উপজেলার বেসরকারি ক্লিনিক-হাসপাতাল ও ডায়াগন্টিক সেন্টার পরিদর্শন   ●  কক্সবাজার পুলিশ সুপারকে ঘিরে তিনজনের বদলি-পদায়ন বাণিজ্য   ●  পৌরসভার অর্থায়নে সেগুনবাগিচায় ৪টি রাস্তা নির্মাণ শুরু   ●  উখিয়ায় জুলাই গণঅভ্যুত্থান দিবসে আলোচনা, রক্তদান ও উন্নত খাবার বিতরণ   ●  আলোচিত ৫০ হাজার পিস ইয়াবা আটকের মামলায় নাম নেই ইয়াবার মুল মালিক ডালিম ও ভুট্টোর   ●  ফরেস্ট রেঞ্জার্স ডে উপলক্ষে রাঙ্গুনিয়া ইকোপার্কে বৃক্ষরোপণ কর্মসূচি পালন   ●  জবিস্থ কক্সবাজার ছাত্রকল্যাণের নেতৃত্বে কলিম-নয়ন   ●  হলদিয়াপালং ইউনিয়ন যুবদলের সাংগঠনিক উত্তর শাখার ৭ সদস্য বিশিষ্ট আংশিক কমিটি অনুমোদন

‘ভিশন ২০৩০’ নিয়ে সংবাদ সম্মেলনে খালেদা জিয়া

রাষ্ট্র ক্ষমতায় গেলে বিএনপি কীভাবে দেশ পরিচালনা করবে তার রূপকল্প ‘ভিশন ২০৩০’ নিয়ে সংবাদ সম্মেলনে হাজির হয়েছেন খালেদা জিয়া। আজ বুধবার বিকেল পৌনে ৫টায় গুলশানের হোটেল ওয়েস্টিনের বলরুমে এই সংবাদ সম্মেলন শুরু হয়।

এ ব্যাপারে বিএনপি চেয়ারপারসনের প্রেস সচিব মারুফ কামাল খান জানিয়েছিলেন, বিএনপি কীভাবে দেশকে ‘উন্নয়নের শিখরে’ এগিয়ে নিতে চায়, রাষ্ট্র ব্যবস্থাপনা কীভাবে ঢেলে সাজাতে চায়, মানুষের মৌলিক অধিকারগুলো কীভাবে নিশ্চিত করতে চায়, মানুষের কর্মসংস্থানের সুযোগ কীভাবে সৃষ্টি করতে চায়, অর্থনৈতিক সংস্কার কীভাবে করতে চায় এবং বহির্বিশ্বের সঙ্গে বাংলাদেশের সম্পর্কের ধরন কেমন হওয়া উচিৎ বলে মনে করে, সেসব বিষয়ের বিস্তারিত থাকবে এই রূপরেখায়।

তার ভাষায়, এই ভিশন ২০৩০ হচ্ছে ‘বিএনপির রাষ্ট্রপরিচালনার পূর্ণাঙ্গ রূপরেখা’।

বিএনপির কয়েকজন জ্যেষ্ঠ নেতার সঙ্গে কথা বলে জানা গেছে, দেশের ভোটারদের একটি বড় অংশ যেহেতু তরুণ বা যুবা বয়সী, তাদের আকৃষ্ট করার জন্য বেশ কিছু প্রতিশ্রুতি থাকবে এই রূপকল্পে।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।