মূল খবরে যান

শিরোনাম
● শ্মশানের দেয়াল ভাঙার অভিযোগে ক্ষোভ, ৮ অক্টোবরের মধ্যে ব্যবস্থা না হলে উখিয়ায় দুর্গাপূজা বন্ধের সিদ্ধান্ত● কৃষকের যত চ্যালেঞ্জ● খালেকুজ্জামান এমন রাজনীতির জন্ম দিয়েছেন মানুষ এখনো মুগ্ধ হয়ে আছেন● ফাল্গুনী মেকওভার পার্লারে নিম্নমানের সাজ, নারীদের হয়রানি-হুমকি ‘আমাদের বিরুদ্ধে রিভিউ দিলেও আমাদের কিছু যায়-আসে না’● সম্প্রতি উখিয়ায় সার ডিলার নিয়োগ সংক্রান্ত বিষয়ে “গণসংযোগ” ও “উখিয়া বার্তা” নামক অনলাইন সংবাদমাধ্যমে আমার বিরুদ্ধে একটি সংবাদ প্রকাশ করা হয়েছে● সাহসিকতা ও সেবামূলক কর্মকাণ্ডের স্বীকৃতি হিসেবে পিপিএম পদক পেলেন ওসি মনিরুল ইসলাম ভূইয়া● অবসরপ্রাপ্ত সেনা সার্জেন্ট মাহমুদুল হক সিকদারে’র জানাযার নামাজ সম্পন্ন● ঢাবি কক্সবাজার স্টুডেন্টস ফোরামের নতুন নেতৃত্বে এমরান-তারেক-সাহিক● উখিয়া প্রেসক্লাবে নতুন নেতৃত্বের শপথ, দায়িত্ব হস্তান্তর ও নবীন সদস্য বরণ● বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালক হলেন সোহেল

ভিডিও কনফারেন্সে প্রধানমন্ত্রীর সাথে মতবিনিময়ের জন্য কক্সবাজারে প্রস্তুতি সভা

শেয়ার করুন

coxs-video-conf-300x156দেশের প্রতন্ত অঞ্চলের বিভিন্ন এলাকার জনসাধারণের সাথে ভিডিও কনফারেন্সের মাধ্যমে মতবিনিময় করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ উপলক্ষে গতকাল রোববার কক্সবাজার জেলা প্রশাসক কার্যালয়ের সম্মেলন কক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মো: আলী হোসেন।
সভায় জানানো হয়, গণভবন থেকে প্রধানমন্ত্রী চট্টগ্রাম বিভাগে আগামী ১৯ নভেম্বর সকাল ১১টা থেকে দুপুর ১টা পর্যন্ত ভিডিও কনফারেন্সের মাধ্যমে সংযুক্ত হওয়ার কথা রয়েছে। জেলা-উপজেলার মাঠ পর্যায়ে উন্মুক্ত স্থানে অনুষ্ঠিত হবে এই ভিডিও কনফারেন্স।
এ সময় অতিরিক্ত জেলা প্রশাসক ( সার্বিক ) কাজি মো: আবদুর রহমান, অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট খালেদ মাহমুদ, উপজেলা নির্বাহী কর্মকর্তা, জেল প্রশাসনের নির্বাহী ম্যাজিষ্ট্রেট শাহরীন ফেরদৌসী, জেলা আওয়ামীলীগ সভাপতি এ্যাডভোকেট সিরাজুল মোস্তফা, সাধারণ সম্পাদক মুজিবুর রহমান, বিভিন্ন সরকারী দপ্তরের প্রতিনিধি, আইন-শৃংখলা রক্ষাকারী বাহিনীর প্রতিনিধি জনপ্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

শেয়ার করুন