৮ এপ্রিল, ২০২৬ | ২৫ চৈত্র, ১৪৩২ | ১৯ শাওয়াল, ১৪৪৭


শিরোনাম
  ●  উখিয়ায় প্রত্যন্ত এলাকার দেড় শতাধিক পরিবার পেল কৃষি উপকরণ   ●  পাতাবাড়ি স্কুল প্রাক্তনদের পুনর্মিলনী ২৮ মার্চ   ●  উখিয়ায় মাত্তুল শফিকের নেতৃত্বে ছাত্রদল নেতাদের উপর সন্ত্রাসী হামলা   ●  উখিয়ায় বন্যপ্রাণীর আবাসস্থল ধ্বংস নিয়ে তরুণদের উদ্বেগ   ●  জুনিয়র বৃত্তি পরীক্ষায় ট্যালেন্টপুল বৃত্তি পেলেন কক্সবাজার বায়তুশ শরফ জব্বারিয়া একাডেমির শিক্ষার্থী নুসাইবা ইরতিফা নুযহা   ●  রোহিঙ্গা ক্যাম্পে উচ্ছেদ অভিযান ঘিরে বিতর্ক, ক্ষতিগ্রস্ত বাঙালির আর্তনাদ   ●  কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে বসন্ত উৎসব সম্পন্ন ও ভর্তি মেলা উদ্বোধন   ●  নারী ভোট ও আওয়ামী সমীকরণে জমে উঠেছে উখিয়া–টেকনাফের নির্বাচনী মাঠ   ●  উখিয়া-টেকনাফে ‘হ্যাঁ ভোট’ প্রচারণা শুরু, এনসিপির গণসংযোগ   ●  উখিয়ায় যৌথবাহিনীর অভিযানে বাংলা মদ ও দা- ছুরিসহ যুবক গ্রেফতার

ভাসানচর থেকে পালিয়ে আসা ১০ রোহিঙ্গা আটক

ভাসানচর থেকে পালিয়ে আসা ১০ রোহিঙ্গাকে আটক করেছে আর্মড পুলিশ ব্যাটালিয়ন। আজ শনিবার (২৯ মে) বিকেলে কুতুপালং মধুরছরা এলাকা থেকে তাদেরকে আটক করে ট্রানজিট ক্যাম্পে পাঠানো হয়েছে।

আজ শনিবার বিকেলে স্থানীয় মাঝিদের সহায়তায় ক্যাম্প থেকে এনায়েত উল্লাহ ও কেফায়েত উল্লাহকে তাদের পরিবারের আরও আটজনসহ আটক করে আর্মড পুলিশ।

এপিবিএন ১৪ এর কমান্ডার (পুলিশ সুপার) নাঈমুল হক জানান, ভাসানচর থেকে দুটি রোহিঙ্গা পরিবারের পালিয়ে আসার খবর পেয়ে এপিবিএন সদস্যরা তাদের আটক করে। তারা গত ৮ মে এক দালালের মাধ্যমে ১৫ হাজার টাকার চুক্তিতে ভাসানচর থেকে ট্রলারে করে নোয়াখালীর একটি জায়গায় এসে আশ্রয় নেয়। পরে সেখান থেকে পালিয়ে এসে গোপনে কুতুপালং ক্যাম্পে অবস্থান করছিল। ভাসানচরে যাওয়ার আগে তারা কুতুপালং রোহিঙ্গা ক্যাম্প ৩ এর ৯ নম্বর ব্লকের বাসিন্দা ছিল বলেও জানান তিনি।

আটক এই রোহিঙ্গারা গত ৩ মার্চ স্বেচ্ছায় কুতুপালং রোহিঙ্গা ক্যাম্প থেকে ভাসানচরে গিয়েছিল। পুলিশ সুপার নাঈমুল হক আরও জানান, জিজ্ঞাসাবাদে আটক রোহিঙ্গারা জানিয়েছে, ভাসানচরে তাদের ভালো না লাগায় দালালের মাধ্যমে এখানে পালিয়ে এসেছে।

শরনার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কার্যালয়ের অতিরিক্ত কমিশনার মোহাম্মদ সামছু-দ্দৌজা জানান, তাদেরকে আবারো ভাসানচরে পাঠিয়ে দেয়া হবে।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।