৩১ আগস্ট, ২০২৬ | ১৬ ভাদ্র, ১৪৩৩ | ১৭ রবিউল আউয়াল, ১৪৪৮


শিরোনাম
  ●  দোকান মালিক সমিতি ফেডারেশন নির্বাচনে সভাপতি পদে এগিয়ে আবুল হাশেম   ●  সিভিল সার্জন ডা. মোহাম্মদ সাবের এর নেতৃত্বে উখিয়া উপজেলার বেসরকারি ক্লিনিক-হাসপাতাল ও ডায়াগন্টিক সেন্টার পরিদর্শন   ●  কক্সবাজার পুলিশ সুপারকে ঘিরে তিনজনের বদলি-পদায়ন বাণিজ্য   ●  পৌরসভার অর্থায়নে সেগুনবাগিচায় ৪টি রাস্তা নির্মাণ শুরু   ●  উখিয়ায় জুলাই গণঅভ্যুত্থান দিবসে আলোচনা, রক্তদান ও উন্নত খাবার বিতরণ   ●  আলোচিত ৫০ হাজার পিস ইয়াবা আটকের মামলায় নাম নেই ইয়াবার মুল মালিক ডালিম ও ভুট্টোর   ●  ফরেস্ট রেঞ্জার্স ডে উপলক্ষে রাঙ্গুনিয়া ইকোপার্কে বৃক্ষরোপণ কর্মসূচি পালন   ●  জবিস্থ কক্সবাজার ছাত্রকল্যাণের নেতৃত্বে কলিম-নয়ন   ●  হলদিয়াপালং ইউনিয়ন যুবদলের সাংগঠনিক উত্তর শাখার ৭ সদস্য বিশিষ্ট আংশিক কমিটি অনুমোদন   ●  হাসপাতাল ছাড়লেন আহত ৫ বনকর্মী, এসিএফ’র নেতৃত্বে ঘটনাস্থল পরিদর্শন

ভাসানচরে ৩০৬ রোহিঙ্গা

বাংলানিউজঃ নোয়াখালীর ভাসানচরে ৩০৬ জন রোহিঙ্গাকে স্থানান্তর করা হয়েছে। শুক্রবার (০৮এপ্রিল) রোহিঙ্গাদের একটি দলকে স্থানান্তর করা হয়েছে। দলটিতে নারী-শিশুসহ মোট ২৭৭ জন সদস্য রয়েছে। শুক্রবার দুপুর সাড়ে ১২টার দিকে তাদের ভাসানচরে আনা হয়। এর আগে গত রোববার (৩ মে) নারী শিশুসহ ২৯ জনকে আনা হয়।

শনিবার (৯ মে) দুপুরে ভাসানচরে দায়িত্বপালনকারী নৌ-বাহিনীর কর্মকর্তা লেফটেন্যান্ট আবদুর রশিদ বাংলানিউজকে বিষয়টি জানান।

তিনি জানান, শুক্রবার দুপুরে নারী-পুরুষসহ রোহিঙ্গাদের একটি দলকে আনা হয়েছে। ধারণা করা হচ্ছে, দলটিতে ২৭৭ জন রোহিঙ্গা রয়েছে। গণনার প্রক্রিয়া চলছে।

তিনি আরও জানান, বর্তমানে তাদের ভাসানচরের আশ্রয়ন প্রকল্পের ক্লাস্টার হাউজে সামাজিক দূরত্বে আলাদা করে রাখার ব্যবস্থা করা হয়েছে। তাদের খাবার-দাবারের ব্যবস্থা সরকারিভাবে করা হচ্ছে এবং তাদের চিকিৎসার জন্য চিকিৎসক রয়েছেন।

এর আগে, গত ৩ মে সাগরে ছোট একটি বোটে রোহিঙ্গাদের ভাসতে দেখে ২৯ জনকে নৌ-বাহিনীর সদস্যরা উদ্ধার করে। এরপর তাদের ভাসানচরে আনা হয় এবং প্রত্যেককে হোম কোয়ারেন্টিনে রাখা হয়।

নোয়াখালী পুলিশ সুপার আলমগীর হোসেন বাংলানিউজকে জানান, ভাসানচরে মোট ৩০৬ রেহিঙ্গাকে আনা হয়েছে। প্রথম দফায় ২৯ সজন তাদের মধ্যে ৮ জন পুরুষ এবং বাকিরা নারী, দ্বিতীয় দফায় ২৭৭ জনের মধ্যে ১৬৮ জন নারী এবং বাকিরা পুরুষ। তাদের নিরাপত্তায় নৌ-বাহিনী ও পুলিশ মোতায়েন করা হয়েছে। তাদের আলাদা করে হোম কোয়ারেন্টিনে রাখা হয়েছে।

তবে এ ব্যাপারে কিছুই জানাতে পারেননি নোয়াখালী জেলা প্রশাসক তন্ময় দাস। তিনি বলেন, এ ব্যাপারে নৌ-বাহিনী ভালো বলতে পারবেন। ভাসানচরকে এখন পর্যন্ত আনুষ্ঠানিকভাবে নোয়াখালীকে হস্তান্তরই করা হয়নি।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।