১ সেপ্টেম্বর, ২০২৬ | ১৭ ভাদ্র, ১৪৩৩ | ১৮ রবিউল আউয়াল, ১৪৪৮


শিরোনাম
  ●  বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালক হলেন সোহেল   ●  দোকান মালিক সমিতি ফেডারেশন নির্বাচনে সভাপতি পদে এগিয়ে আবুল হাশেম   ●  সিভিল সার্জন ডা. মোহাম্মদ সাবের এর নেতৃত্বে উখিয়া উপজেলার বেসরকারি ক্লিনিক-হাসপাতাল ও ডায়াগন্টিক সেন্টার পরিদর্শন   ●  কক্সবাজার পুলিশ সুপারকে ঘিরে তিনজনের বদলি-পদায়ন বাণিজ্য   ●  পৌরসভার অর্থায়নে সেগুনবাগিচায় ৪টি রাস্তা নির্মাণ শুরু   ●  উখিয়ায় জুলাই গণঅভ্যুত্থান দিবসে আলোচনা, রক্তদান ও উন্নত খাবার বিতরণ   ●  আলোচিত ৫০ হাজার পিস ইয়াবা আটকের মামলায় নাম নেই ইয়াবার মুল মালিক ডালিম ও ভুট্টোর   ●  ফরেস্ট রেঞ্জার্স ডে উপলক্ষে রাঙ্গুনিয়া ইকোপার্কে বৃক্ষরোপণ কর্মসূচি পালন   ●  জবিস্থ কক্সবাজার ছাত্রকল্যাণের নেতৃত্বে কলিম-নয়ন   ●  হলদিয়াপালং ইউনিয়ন যুবদলের সাংগঠনিক উত্তর শাখার ৭ সদস্য বিশিষ্ট আংশিক কমিটি অনুমোদন

ভাষা সৈনিক ডা. সাঈদ হায়দারের মৃত্যুতে উখিয়া অনলাইন প্রেসক্লাব’র শোক

সংবাদ বিজ্ঞপ্তি : দেশের প্রথম শহিদ মিনার নির্মাণের অন্যতম উদ্যোক্তা ও নকশাকার, একুশে পদকপ্রাপ্ত ভাষা সৈনিক ডা. সাঈদ হায়দারের মৃত্যুতে শোক প্রকাশ করে বিবৃতি দিয়েছে উখিয়া অনলাইন প্রেসক্লাবের সভাপতি শফিক আজাদ, সহ-সভাপতি- মো: জামাল উদ্দিন, সাধারণ সম্পাদক পলাশ বড়ুয়া, যুগ্ম সাধারণ সম্পাদক শহীদুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক জসিম আজাদ, অর্থ সম্পাদক এম. সালাহ উদ্দিন আকাশ, দপ্তর সম্পাদক রফিক মাহমুদ, প্রচার ও প্রকাশনা সম্পাদক এইচ.কে রফিক উদ্দিন, প্রযুক্তি ও প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক কনক বড়ুয়া, ক্রীড়া ও সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক রিদুয়ানুর রহমান, কার্যকরি সদস্য তানভীর শাহরিয়ার, হেলাল উদ্দিন ও তাসপ্রিয়া বিনতে কাশেম।

তারা মরহুমের আত্মার মাগফিরাত কামনা ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেন।

উল্লেখ্য, একুশে পদকপ্রাপ্ত এ ভাষা সৈনিক বুধবার বিকাল চারটায় ঢাকা উত্তরার ক্রিসেন্ট হাসপাতালে ইন্তেকাল করেন পাবনার এই কৃতি সন্তান (ইন্না লিল্লাহি………রাজিউন)।

তিনি দীর্ঘদিন ধরে অসুস্থ ছিলেন। করোনা পজেটিভ হয়েছিলো তার। পরে করোনাকে জয় করলেও তার শরীরে দানা বাঁধে নিউমোনিয়া। নিউমোনিয়ায় আক্রান্ত হয়ে মারা যান তিনি। মৃত্যুকালে তার বয়স হয়েছিলো ৯৬ বছর।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।