২৬ মার্চ, ২০২৬ | ১২ চৈত্র, ১৪৩২ | ৬ শাওয়াল, ১৪৪৭


শিরোনাম
  ●  পাতাবাড়ি স্কুল প্রাক্তনদের পুনর্মিলনী ২৮ মার্চ   ●  উখিয়ায় মাত্তুল শফিকের নেতৃত্বে ছাত্রদল নেতাদের উপর সন্ত্রাসী হামলা   ●  উখিয়ায় বন্যপ্রাণীর আবাসস্থল ধ্বংস নিয়ে তরুণদের উদ্বেগ   ●  জুনিয়র বৃত্তি পরীক্ষায় ট্যালেন্টপুল বৃত্তি পেলেন কক্সবাজার বায়তুশ শরফ জব্বারিয়া একাডেমির শিক্ষার্থী নুসাইবা ইরতিফা নুযহা   ●  রোহিঙ্গা ক্যাম্পে উচ্ছেদ অভিযান ঘিরে বিতর্ক, ক্ষতিগ্রস্ত বাঙালির আর্তনাদ   ●  কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে বসন্ত উৎসব সম্পন্ন ও ভর্তি মেলা উদ্বোধন   ●  নারী ভোট ও আওয়ামী সমীকরণে জমে উঠেছে উখিয়া–টেকনাফের নির্বাচনী মাঠ   ●  উখিয়া-টেকনাফে ‘হ্যাঁ ভোট’ প্রচারণা শুরু, এনসিপির গণসংযোগ   ●  উখিয়ায় যৌথবাহিনীর অভিযানে বাংলা মদ ও দা- ছুরিসহ যুবক গ্রেফতার   ●  দুই দিনের সফরে কক্সবাজারে ডা. হালিদা হানুম আখতার, পরিদর্শন করবেন রোহিঙ্গা ক্যাম্প

ভারুয়াখালীতে মানবপাচারকারী সন্দেহে যুবক আটক

মানবপাচারের অভিযোগে কক্সবাজার সদরের ভারুয়ারী থেকে জাহাঙ্গীর আলম (৩৫) নামে এক যুবককে আটক করেছে পুলিশ। রোববার বেলা ৩টার দিকে ভারুয়াখালী আনুরবাজার থেকে তাকে আটক করে ঈদগাঁও তদন্ত কেন্দ্রের একদল পুলিশ। আটক জাহাঙ্গীর ওই এলাকার মকবুল আহমদের পুত্র।
ঈদগাঁও পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ মিনহাজ আহমেদ ভুঁইয়া জানান, আটক জাহাঙ্গীর আলম মালয়েশিয়া নেয়ার কথা বলে বেশ কয়েক জন থেকে টাকা নিয়েছেন। কিন্তু টাকা নেয়ার পর থেকে সে আড়ালে চলে যায়। এ রকম অভিযোগের ভিত্তিতে তাকে আটক করা হয়েছে।
আসলে সে মানবপাচারকারী কিনা তদন্ত করে তার বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে বলে জানান মিনহাজ আহমেদ ভুঁইয়া।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।