২১ আগস্ট, ২০২৬ | ৬ ভাদ্র, ১৪৩৩ | ৭ রবিউল আউয়াল, ১৪৪৮


শিরোনাম
  ●  দোকান মালিক সমিতি ফেডারেশন নির্বাচনে সভাপতি পদে এগিয়ে আবুল হাশেম   ●  সিভিল সার্জন ডা. মোহাম্মদ সাবের এর নেতৃত্বে উখিয়া উপজেলার বেসরকারি ক্লিনিক-হাসপাতাল ও ডায়াগন্টিক সেন্টার পরিদর্শন   ●  কক্সবাজার পুলিশ সুপারকে ঘিরে তিনজনের বদলি-পদায়ন বাণিজ্য   ●  পৌরসভার অর্থায়নে সেগুনবাগিচায় ৪টি রাস্তা নির্মাণ শুরু   ●  উখিয়ায় জুলাই গণঅভ্যুত্থান দিবসে আলোচনা, রক্তদান ও উন্নত খাবার বিতরণ   ●  আলোচিত ৫০ হাজার পিস ইয়াবা আটকের মামলায় নাম নেই ইয়াবার মুল মালিক ডালিম ও ভুট্টোর   ●  ফরেস্ট রেঞ্জার্স ডে উপলক্ষে রাঙ্গুনিয়া ইকোপার্কে বৃক্ষরোপণ কর্মসূচি পালন   ●  জবিস্থ কক্সবাজার ছাত্রকল্যাণের নেতৃত্বে কলিম-নয়ন   ●  হলদিয়াপালং ইউনিয়ন যুবদলের সাংগঠনিক উত্তর শাখার ৭ সদস্য বিশিষ্ট আংশিক কমিটি অনুমোদন   ●  হাসপাতাল ছাড়লেন আহত ৫ বনকর্মী, এসিএফ’র নেতৃত্বে ঘটনাস্থল পরিদর্শন

ভারুয়াখালীতে ডাকাত গ্রেফতার

কক্সবাজার সদরের ভারুয়াখালীর উল্টাখালী এলাকার ডাকাত তুহিন ভূঁইয়া (২০)কে গ্রেফতার করেছে পুলিশ। ৫ জানুয়ারী বিকাল ২টায় ঈদগাঁও তদন্ত কেন্দ্রের এএসআই ফিরোজের নেতৃত্বে একদল পুলিশ অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে। গ্রেফতারকৃত ডাকাত বর্ণিত এলাকার সিরাজুল হক ভূঁইয়ার পুত্র।
জানা যায়, দীর্ঘদিন ধরে চুরি, ডাকাতি, দস্যুতা ইত্যাদি কর্মকান্ডে জড়িত ছিল ডাকাত তুহিন । তার অপকর্মের বিরুদ্ধে সমাজে বিভিন্ন সময় শালিসী বৈঠকও হয়েছে। তার বিরুদ্ধে থানায় একটি ডাকাতি মামলা ছিল যার জিআর নং ৪৭/১৫। গ্রেফতারকৃত ডাকাত তুহিন ভুঁইয়া সম্প্রতি ভারুয়াখালীর উল্টাখালীস্থ মোঃ ফেরদৌসের মুরগীর ফার্মের দরজা ভেঙ্গে একটি মোবাইল, নগদ টাকা চুরি করে নিয়ে যাওয়ার সময় মালিক তাকে জনতার সহায়তায় আটক করে পুলিশকে খবর দিলে পুলিশ তাকে গ্রেফতার করেন। স্থানীয় মেম্বার ফজলুল হক গ্রেফতারকৃত তুহিন ভুঁইয়া দীর্ঘদিন ধরে চুরি, ডাকাতির সাথে জড়িত ছিল বলে জানান। ঈদগাঁও পুলিশ তদন্ত কেন্দ্রের আইসি খায়রুজ্জামান গ্রেফতারের সত্যতা নিশ্চিত করেছেন।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।