১ সেপ্টেম্বর, ২০২৬ | ১৭ ভাদ্র, ১৪৩৩ | ১৮ রবিউল আউয়াল, ১৪৪৮


শিরোনাম
  ●  বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালক হলেন সোহেল   ●  দোকান মালিক সমিতি ফেডারেশন নির্বাচনে সভাপতি পদে এগিয়ে আবুল হাশেম   ●  সিভিল সার্জন ডা. মোহাম্মদ সাবের এর নেতৃত্বে উখিয়া উপজেলার বেসরকারি ক্লিনিক-হাসপাতাল ও ডায়াগন্টিক সেন্টার পরিদর্শন   ●  কক্সবাজার পুলিশ সুপারকে ঘিরে তিনজনের বদলি-পদায়ন বাণিজ্য   ●  পৌরসভার অর্থায়নে সেগুনবাগিচায় ৪টি রাস্তা নির্মাণ শুরু   ●  উখিয়ায় জুলাই গণঅভ্যুত্থান দিবসে আলোচনা, রক্তদান ও উন্নত খাবার বিতরণ   ●  আলোচিত ৫০ হাজার পিস ইয়াবা আটকের মামলায় নাম নেই ইয়াবার মুল মালিক ডালিম ও ভুট্টোর   ●  ফরেস্ট রেঞ্জার্স ডে উপলক্ষে রাঙ্গুনিয়া ইকোপার্কে বৃক্ষরোপণ কর্মসূচি পালন   ●  জবিস্থ কক্সবাজার ছাত্রকল্যাণের নেতৃত্বে কলিম-নয়ন   ●  হলদিয়াপালং ইউনিয়ন যুবদলের সাংগঠনিক উত্তর শাখার ৭ সদস্য বিশিষ্ট আংশিক কমিটি অনুমোদন

ভারত থেকে সুস্থ হয়ে দেশে ফিরেছেন আহমদ শফী

হেফাযত ইসলামের আমির শাহ আহমদ শফী ভারত থেকে চিকিৎসা নিয়ে সুস্থ হয়ে দেশে ফিরেছেন। তিনি ৪ জুলাই শনিবার বিকেল সাড়ে ৪টার দিকে জেড এয়ারওয়েজের একটি বিমানে হযরত শাহজালাল বিমানবন্দরে আসেন।

তিনি রাত সাড়ে ৯টায় বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে চট্টগ্রামে পৌঁছায় বলে তার প্রেস সচিব মুনির আহমেদ জানিয়েছেন। তিনি বলেন, ‘বড় হুজুর হেফাজ সুস্থ হয়ে ফিরেছেন’।

গত ২২ জুলাই ভারতে যান ৯৫ বছর বয়সী শফী। শফীর দুই ছেলে মাওলানা মোহাম্মদ আনাস মাদানী ও মাওলানা মোহাম্মদ ইউসুফ তার সঙ্গে ছিলেন।

এর আগে হঠাৎই অসুস্থ হয়ে পড়েন হেফাজতে ইসলামের আমির আল্লামা শাহ আহমদ শফী। ১৯ মে শুক্রবার চট্টগ্রাম নগরীর একটি বেসরকারি হাসপাতালে তাকে ভর্তি করা হয়। পরে তাকে ভারতে পাঠানো হয়।

উল্লেখ্য, ৯৬ বছর বয়সী আল্লামা শাহ আহমদ শফী উচ্চ রক্তচাপ ও ডায়াবেটিসসহ বার্ধক্যজনিত নানা রোগে আক্রান্ত। এর আগেও তিনি নানা রোগে আক্রান্ত হয়ে বেশ কয়েকবার হাসপাতালে ভর্তি হয়েছিলেন। এমন কি তার উন্নত চিকিৎসার জন্য বিদেশেও নিয়ে যাওয়া হয়েছিল।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।