৫ মার্চ, ২০২৬ | ২০ ফাল্গুন, ১৪৩২ | ১৫ রমজান, ১৪৪৭


শিরোনাম
  ●  উখিয়ায় বন্যপ্রাণীর আবাসস্থল ধ্বংস নিয়ে তরুণদের উদ্বেগ   ●  জুনিয়র বৃত্তি পরীক্ষায় ট্যালেন্টপুল বৃত্তি পেলেন কক্সবাজার বায়তুশ শরফ জব্বারিয়া একাডেমির শিক্ষার্থী নুসাইবা ইরতিফা নুযহা   ●  রোহিঙ্গা ক্যাম্পে উচ্ছেদ অভিযান ঘিরে বিতর্ক, ক্ষতিগ্রস্ত বাঙালির আর্তনাদ   ●  কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে বসন্ত উৎসব সম্পন্ন ও ভর্তি মেলা উদ্বোধন   ●  নারী ভোট ও আওয়ামী সমীকরণে জমে উঠেছে উখিয়া–টেকনাফের নির্বাচনী মাঠ   ●  উখিয়া-টেকনাফে ‘হ্যাঁ ভোট’ প্রচারণা শুরু, এনসিপির গণসংযোগ   ●  উখিয়ায় যৌথবাহিনীর অভিযানে বাংলা মদ ও দা- ছুরিসহ যুবক গ্রেফতার   ●  দুই দিনের সফরে কক্সবাজারে ডা. হালিদা হানুম আখতার, পরিদর্শন করবেন রোহিঙ্গা ক্যাম্প   ●  রোহিঙ্গা ক্যাম্পে যৌথ অভিযান: আলোচিত আরসা কমান্ডার লালু গ্রেপ্তার   ●  অপপ্রচারের বিরুদ্ধে ইউপি সদস্য বোরহান উদ্দিনের বিবৃতি

ভারতে ৭ম সাউথ এশিয়া কারাতে প্রতিযোগিতায় বাংলাদেশ চ্যাম্পিয়ন


অল ইন্ডিয়া কারাতে এসোসিয়েশনের ব্যবস্থাপনায় ভারতের মিরাটে আয়োজিত দুই দিনব্যাপী ৭ম সাউথ এশিয়া হাকুয়াকাই কারাতে চ্যাম্পিয়নশিপ-২০১৭ তে চ্যাম্পিয়ন হয়েছে বাংলাদেশ।
বাংলাদেশ দল ৮টি স্বর্ণ, ১টি রৌপ্য ও ১টি ব্রোঞ্জসহ মোট ১০টি পদক পেয়ে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে। রানার আপ হয়েছে স্বাগতিক ভারত এবং তৃতীয় হয়েছে নেপাল। চ্যাম্পিয়নশিপে বাংলাদেশ হতে ১০জন খেলোয়াড়, কোচ মোয়াজ্জেম হোসেন সেন্টু, ম্যানেজার মো. ইয়াসিন করিম ও বাংলাদেশ কারাতে ফেডারেশনের সাধারণ সম্পাদক (টিম লিডার) শেখ আলী আহসান বাদলসহ মোট ১৪ সদস্যের দল প্রতিযোগিতায় অংশ গ্রহন করে এ সাফল্য বয়ে আনে বাংলাদেশের জন্য।  বাংলাদেশ দল আগামীকাল বুধবার (৩মে) দেশে ফিরে আসবে। চ্যাম্পিয়নশিপে সাউথ এশিয়ার ৮টি দেশ অংশ গ্রহন করে।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।