৪ মার্চ, ২০২৬ | ১৯ ফাল্গুন, ১৪৩২ | ১৪ রমজান, ১৪৪৭


শিরোনাম
  ●  উখিয়ায় বন্যপ্রাণীর আবাসস্থল ধ্বংস নিয়ে তরুণদের উদ্বেগ   ●  জুনিয়র বৃত্তি পরীক্ষায় ট্যালেন্টপুল বৃত্তি পেলেন কক্সবাজার বায়তুশ শরফ জব্বারিয়া একাডেমির শিক্ষার্থী নুসাইবা ইরতিফা নুযহা   ●  রোহিঙ্গা ক্যাম্পে উচ্ছেদ অভিযান ঘিরে বিতর্ক, ক্ষতিগ্রস্ত বাঙালির আর্তনাদ   ●  কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে বসন্ত উৎসব সম্পন্ন ও ভর্তি মেলা উদ্বোধন   ●  নারী ভোট ও আওয়ামী সমীকরণে জমে উঠেছে উখিয়া–টেকনাফের নির্বাচনী মাঠ   ●  উখিয়া-টেকনাফে ‘হ্যাঁ ভোট’ প্রচারণা শুরু, এনসিপির গণসংযোগ   ●  উখিয়ায় যৌথবাহিনীর অভিযানে বাংলা মদ ও দা- ছুরিসহ যুবক গ্রেফতার   ●  দুই দিনের সফরে কক্সবাজারে ডা. হালিদা হানুম আখতার, পরিদর্শন করবেন রোহিঙ্গা ক্যাম্প   ●  রোহিঙ্গা ক্যাম্পে যৌথ অভিযান: আলোচিত আরসা কমান্ডার লালু গ্রেপ্তার   ●  অপপ্রচারের বিরুদ্ধে ইউপি সদস্য বোরহান উদ্দিনের বিবৃতি

ভারতে ভয়াবহ ট্রেন দুর্ঘটনায় নিহত ৪৫

indian_train_accident_burnফের একবার ভয়াবহ রেল দুর্ঘটনা ঘটেছে ভারতে। আজ রবিবার ভোর রাতে কানপুরের পুক্ষারায়নের কাছে পটনা থেকে ইন্দোরগামী এক্সপ্রেসের ১৪টি বগি লাইনচ্যুত হয়ে মৃত্যু হয়ে ৪৫ জন নিহত হয়েছে। আহত হয়েছেন আরও ১০০জন। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছেছে মেডিক্যাল টিম ও উদ্ধারকারী দলের সদস্যরা।

দেশটির উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী অখিলেশ যাদবও নিজে ডিজিপি-কে ঘটনাস্থলে গিয়ে পুরো বিষয়টিকে খতিয়ে দেখতে বলেছেন। ভারতীয় রেলের মুখপাত্র অনিল সাক্সেনা জানান, দুর্ঘটনাগ্রস্ত ট্রেনটির ১৪টি বগি লাইনচ্যুত হয়েছে। এখনও পর্যন্ত ২০টা লাশ উদ্ধার করা হয়েছে। পাশাপাশি স্থানীয় হাসপাতালগুলিকে দুর্ঘটনাগ্রস্ত মানুষদের সাহায্যের জন্য সব রকম প্রস্তুতি নিয়ে রাখার নির্দেশ দেওয়া হয়েছে।

তবে তিনি এই কথা বললেও মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে অনুমান করছেন রেলের কর্মকর্তাওরা। অন্যদিকে এই ঘটনার পর ওই রুটের বাকি সবট্রেনগুলোকে বাতিল করে দেওয়া হয়েছে।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।