৪ মার্চ, ২০২৬ | ১৯ ফাল্গুন, ১৪৩২ | ১৪ রমজান, ১৪৪৭


শিরোনাম
  ●  উখিয়ায় বন্যপ্রাণীর আবাসস্থল ধ্বংস নিয়ে তরুণদের উদ্বেগ   ●  জুনিয়র বৃত্তি পরীক্ষায় ট্যালেন্টপুল বৃত্তি পেলেন কক্সবাজার বায়তুশ শরফ জব্বারিয়া একাডেমির শিক্ষার্থী নুসাইবা ইরতিফা নুযহা   ●  রোহিঙ্গা ক্যাম্পে উচ্ছেদ অভিযান ঘিরে বিতর্ক, ক্ষতিগ্রস্ত বাঙালির আর্তনাদ   ●  কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে বসন্ত উৎসব সম্পন্ন ও ভর্তি মেলা উদ্বোধন   ●  নারী ভোট ও আওয়ামী সমীকরণে জমে উঠেছে উখিয়া–টেকনাফের নির্বাচনী মাঠ   ●  উখিয়া-টেকনাফে ‘হ্যাঁ ভোট’ প্রচারণা শুরু, এনসিপির গণসংযোগ   ●  উখিয়ায় যৌথবাহিনীর অভিযানে বাংলা মদ ও দা- ছুরিসহ যুবক গ্রেফতার   ●  দুই দিনের সফরে কক্সবাজারে ডা. হালিদা হানুম আখতার, পরিদর্শন করবেন রোহিঙ্গা ক্যাম্প   ●  রোহিঙ্গা ক্যাম্পে যৌথ অভিযান: আলোচিত আরসা কমান্ডার লালু গ্রেপ্তার   ●  অপপ্রচারের বিরুদ্ধে ইউপি সদস্য বোরহান উদ্দিনের বিবৃতি

ভারতে নৌকাডুবিতে নিহত ২১

ভারতের বিহারে নৌকাডুবির ঘটনায় অন্তত ২১ জন নিহত হয়েছেন। পাটনায় গঙ্গা নদীতে ৪০ জন যাত্রী নিয়ে নৌকাটি উল্টে যায়। যাত্রীরা মকর সংক্রান্তির উৎসবে নদী পাড়ি দিচ্ছিলেন। প্রত্যক্ষকারীদের দাবি, ফেরার সময় তীরের কাছাকাছি আসতেই নৌকাটি উল্টে যায়। এসময় ১০জন যাত্রী সাঁতরে তীরে ফিরতে সক্ষম হন। চিকিৎসার জন্য তাদের স্থানীয় হাসপাতালে নেওয়া হয়।

নদীর ওপারে অবস্থিত বিচ্ছিন্ন একটি দ্বীপ প্রতিবছর ঘুড়ি উৎসব হয়ে থাকে। এই ঘুড়ি উৎসব উপভোগ করতে ওপার থেকে প্রচুর মানুষের সমাগম ঘটে। তাদেরই একটি অংশ ফিরে যাওয়ার পথে দুর্ঘটনায় পড়ে।

স্থানীয় গণমাধ্যম জানায়, নৌকায় অতিরিক্ত যাত্রী তোলার কারণেই এই দুর্ঘটনা ঘটে। তবে পাড়ের কাছাকাছি হওয়ায় জীবিতরা তীরে ফিরতে পারেন। নদীর ধারে থাকা অন্যান্য দর্শনার্থী ও প্রশাসনের লোকজনও দ্রুত ঝাঁপ দিয়ে কয়েকজনকে উদ্ধার করেন। এরপর তাদের হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

নিহতের প্রত্যেক পরিবারকে ৪ লাখ রুপি সাহায্যের ঘোষণা দিয়েছে রাজ্য সরকার। দুর্ঘটনার কারণ তদন্তের জোর দাবি জানিয়েছে বিহার কংগ্রেস।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।