মূল খবরে যান

শিরোনাম
● জেল থেকে ফিরেই ফের দখলের অভিযোগ, এবার প্রবাসীর দুই দোকানে দুলালের থাবা!● ফেসবুকে প্রকাশিত স্ট্যাটাস প্রসঙ্গে খরুলিয়ার নুরুল হকের প্রতিবাদ● উখিয়ায় দশম শ্রেণির শিক্ষার্থীর অস্বাভাবিক মৃত্যু, ময়নাতদন্তের জন্য মরদেহ কক্সবাজার সদর হাসপাতালে প্রেরণ● ঈদগাঁতে মালিকের সাড়ে ৭ কোটি টাকা হাতিয়ে নিল ম্যানেজার● সাংবাদিক এ এইচ সেলিম উল্লাহর মা আর নেই● রামুতে অবৈধভাবে বালু উত্তোলন, যৌথ অভিযানে ড্রেজার মেশিন ও পাইপ জব্দ● কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির নতুন ভিসি প্রফেসর ড. মোকতার আহমেদ● উখিয়ায় ৯ জীবিত বকসহ শিকারি আটক● নিরাপদ সড়ক গড়তে কক্সবাজারে বিআরটিএর সচেতনতামূলক সভা● কম খরচে প্রসূতি সেবা দিয়ে প্রশংসিত ডা. রোকসানা

ভারতের সামনে রানের পাহাড়

শেয়ার করুন

ভারতের সামনে রানের পাহাড়শীর্ষ  বিশ্বকাপের দ্বিতীয় সেমিফাইনালে মুখোমুখি হয়েছে স্বাগতিক অস্ট্রেলিয়া ও বর্তমান চ্যাম্পিয়ন ভারত। প্রথমে ব্যাট করে স্টিভেন স্মিথের সেঞ্চুরিতে নির্ধারিত ওভারে ৭ উইকেট হারিয়ে ৩২৮ রানের পাহাড় দাঁড় করিয়েছে অস্ট্রেলিয়া।
বৃহস্পতিবার সিডনি ক্রিকেট গ্রাউন্ডে টস জিতে ব্যাট করতে নেমে শুরুটা অবশ্য ভালো হয়নি অসিদের। মাত্র ১৫ রানের মাথায় ওপেনার ডেভিড ওয়ার্নারকে হারায় তারা। তবে এরপর ফ্রিঞ্চকে নিয়ে দারুণ ভাবে ঘুরে দাঁড়ান স্টিভেন স্মিথ।
দ্বিতীয় উইকেটে ১৮২ রানের জুটি গড়েন ফ্রিঞ্চ-স্মিথ। এই দুইজনের বড় ইনিংস এবং অন্যদের ছোট ছোট কয়েকটি ইনিংসের উপর ভর করে রান পাহাড় গড়ে তোলে অস্ট্রেলিয়া।
অসিদের পক্ষে স্মিথ ৯৩ বল খেলে ১১ চার ও ২টি ছক্কায় সর্বোচ্চ ১০৫ রান করেন। ফিঞ্চের ব্যাট থেকে আসে ৮১ রান। এছাড়া শেষ দিকে মিসেল জনসন মাত্র ১৩ বলে ২৭ রান করেন।
ভারতের পক্ষে সর্বোচ্চ ৪টি উইকেট দখল করেন উমেশ যাদব। কিছুক্ষণ পর ফাইনালে উঠার জন্য ৩২৯ রানের টার্গেটে  ব্যাট করতে নামবে মাহেন্দ্র সিং ধোনির ভারত।

শেয়ার করুন