৩ মে, ২০২৬ | ২০ বৈশাখ, ১৪৩৩ | ১৫ জিলকদ, ১৪৪৭


শিরোনাম
  ●  বীর মুক্তিযোদ্ধা এম. আবদুল হাই এর ১২তম মৃত্যুবার্ষিকী আজ   ●  গর্জনিয়া উচ্চ বিদ্যালয়ে জেন্ডার ও জলবায়ু বিষয়ক আলোচনা ও কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত   ●  ঘুমধুমে অবৈধ পাহাড় কাটা: ডাম্প ট্রাকে মাটি যাচ্ছে বদির ক্যাশিয়ার আঃলীগ নেতা খাইরুল আলম চৌধুরী’র ইটভাটায়   ●  সহকারী বন সংরক্ষক (এসিএফ) শাহিনুর ইসলামের বিরুদ্ধে আনীত অভিযোগ প্রসঙ্গে প্রতিবাদ   ●  ছাত্রদল নেতা হত্যা মামলার আসামি হলেন রামু থানার নবাগত ওসি আরমান   ●  ইউজিসি ও শিক্ষা মন্ত্রণালয়ের টিমের সঙ্গে সাউথ কোরিয়া গেলেন লায়ন মো. মুজিবুর রহমান   ●  কক্সবাজার সদর হাসপাতালে দায়িত্ব পেলেন উখিয়ার ডা. নুরুল আবছার শিমুল   ●  উখিয়ায় বসতভিটা দখলকে কেন্দ্র করে হামলা: নারী-পুরুষসহ আহত ৪, এলাকায় আতঙ্ক   ●  বার কাউন্সিলে উত্তীর্ণ সিবিআইইউ শিক্ষার্থীদের সংবর্ধনা   ●  এআই বিষয়ে কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে সেমিনার

ভারতের বিরুদ্ধে হাফিজ সাঈদের ছেলের জিহাদ ঘোষণা

ভারতের বিরুদ্ধে জিহাদ জারি রাখতে বাবার পথেই এগিয়ে এল জামাত-উদ-দাওয়া প্রধান হাফিজ সাঈদের ছেলে হাফিজ তালহা সাঈদ। কাশ্মীরের জন্য যে লড়াই জারি থাকবে একথা স্পষ্টই জানিয়ে দিয়েছে এই নব্য জঙ্গিনেতা। আর এর পাশাপাশি সে আরও একবার প্রমাণ করে দিল জিহাদ আর কাশ্মীরের উত্তপ্ত পরিস্থিতিতে পাকিস্তানের মদত রয়েছে। খবর কলকাতানিউজ টোয়েন্টিফোর সেভেনের।

একটি ভিডিওতে দেওয়া বার্তায় তালহাকে বলতে শোনা যাচ্ছে, “পাকিস্তান চায় আমরা যেন কাশ্মীর ইস্যুটাকে আন্তর্জাতিক পর্যায়ে নিয়ে যাই। কাশ্মীরের জন্য লড়াই সন্ত্রাসবাদ নয়। আমাদের লড়াই জারি থাকবে। ” এ সময় ভারতীয় সেনার সম্পর্কে সে বলছে, যে পাকিস্তানি জঙ্গিদের মুখোমুখি হতে নাকি ভয় পায় ভারতীয় সেনারা।

হাফিজ সাঈদকে পাকিস্তানে গৃহবন্দি করে রাখার পরেই এই ভিডিও প্রকাশ পেয়েছে। এরপরেই তার ছেলে তালহা সংগঠনের দায়িত্ব নিয়েছে বলে জানা গেছে। বাবা বন্দি হয়ে যাওয়ার পরেই তালহা জঙ্গি কার্যকলাপের দায়িত্ব নিয়েছে। ২০১৩ সালে শ্রীনগরের সিআরপিএফ ক্যাম্পে জঙ্গি হামলায় তালহা সাঈদের সক্রিয় ভূমিকা ছিল বলে মনে করা হয়। এছাড়া ২০১৫-য় উধমপুরে বিএসএফ কনভয়ে হামলাতে নাম জড়িয়ে যায় এই জঙ্গিনেতার।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।