৩০ জুন, ২০২৬ | ১৬ আষাঢ়, ১৪৩৩ | ১৪ মহর্‌রম, ১৪৪৮


শিরোনাম
  ●  লম্বরীপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নেতৃত্বে রমজান আলী   ●  পাতেলী খালের তীরে ইতিহাসের পুনরাবৃত্তি ৪৭ বছর পর আবারও আলোচনায় শাহজাহান চৌধুরী   ●  মরিচ্যা বাজারের মডেল মসজিদ ও মার্কেট পরিদর্শনে ইউএনও রিফাত আসমা   ●  দক্ষিণ এশিয়ার সেরা গোল রক্ষক জিকুকে সংবর্ধিত করলো ক্রীড়া সাংবাদিকদের শীর্ষ সংগঠন বিএসপিএ   ●  কৃষিখাতের উন্নয়নে নিরলস ভাবে কাজ করছে সরকার   ●  বদরখালী সমবায় কৃষি ও উপনিবেশ সমিতির বার্ষিক সাধারণ সভায় এমপি জাফর আলম   ●  টেকনাফে প্যারাবনে আটটি বস্তায় মিলল বিদেশি৩৮৮ক্যান বিয়ার ও৭৬ বোতল মদ   ●  মানুষের কথা বলেই যাবে কক্সবাজার বার্তা   ●  টেকনাফে বিদেশী হুইস্কিসহ মাদক কারবারী আটক   ●  নজিবুল ইসলামের বৃক্ষরোপণ কর্মসূচি : গ্রামীণ জনপদের মানুষের মুখে হাসি

ভারতের প্রতিরক্ষামন্ত্রী পারিকার আসছেন কাল

d6910472c4c2ad09db737abaae846e02-583da5133dd41
বাংলাদেশ ও ভারতের মধ্যে সামরিক সহযোগিতা বৃদ্ধির বিষয়ে আলোচনা করার জন্য দুদিনের সফরে ভারতের প্রতিরক্ষামন্ত্রী মনোহর পারিকার বুধবার ঢাকায় আসছেন। প্রধানমন্ত্রীর নিরাপত্তা বিষয়ক উপদেষ্টা মেজর জেনারেল (অব.) তারিক আহমেদ সিদ্দিকির সঙ্গে দ্বিপাক্ষিক বিষয়ে আলোচনা করা ছাড়াও পারিকার রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে পৃথকভাবে সৌজন্য সাক্ষাত করবেন।
আইএসপিআর-এর এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, ভারতের প্রতিরক্ষামন্ত্রী শ্রী মনোহর গোপালকৃষ্ণ প্রভু পারিকারের নেতৃত্বে ১১ সদস্যের উচ্চ পর্যায়ের একটি প্রতিনিধিদল ভারতীয় বিশেষ বিমান যোগে কাল বুধবার ঢাকা এসে পৌঁছাবেন। বাংলাদেশ বিমান বাহিনী ঘাঁটি বঙ্গবন্ধু, কুর্মিটোলায় ভারতের এ প্রতিনিধিদলকে বাংলাদেশ সশস্ত্র বাহিনী বিভাগের প্রিন্সিপাল স্টাফ অফিসার লেফটেন্যান্ট জেনারেল মো. মাহফুজুর রহমান ও বিভিন্ন মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তারা অভ্যর্থনা জানাবেন।
আইএসপিআর আরও জানায়, ভারতীয় প্রতিরক্ষামন্ত্রী তার প্রতিনিধিদলসহ রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে পৃথকভাবে সৌজন্য সাক্ষাত করবেন। এছাড়াও তিনি সফরসঙ্গীদের নিয়ে প্রধানমন্ত্রীর নিরাপত্তা বিষয়ক উপদেষ্টা মেজর জেনারেল তারিক আহমেদ সিদ্দিকির (অব.) সঙ্গে দ্বিপাক্ষিক বিষয়ে আলোচনা করবেন। প্রতিনিধি দলটির সঙ্গে সফররত ভারতীয় সেনা, নৌ ও বিমান বাহিনীর উপ-প্রধানগণ যথাক্রমে বাংলাদেশের সেনাবাহিনী প্রধান, নৌবাহিনী প্রধান ও বিমান বাহিনী প্রধানের সঙ্গে সৌজন্য সাক্ষাত করবেন। সাক্ষাতের সময় তারা দু’দেশের বাহিনীগুলোর মধ্যে বিদ্যমান সুসম্পর্ক ও সহযোগিতা বৃদ্ধি সংক্রান্ত বিভিন্ন বিষয়ে আলোচনা করবেন।
আইএসপিআর আরও জানায়, ভারতীয় প্রতিরক্ষা মন্ত্রীর নেতৃত্বাধীন উচ্চ পর্যায়ের এই প্রতিনিধি দলটি দু’দিনের সফর শেষে আগামী ১ ডিসেম্বর ঢাকা তাগ করবে।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।