মূল খবরে যান

শিরোনাম
● অবসরপ্রাপ্ত সেনা সার্জেন্ট মাহমুদুল হক সিকদারে’র জানাযার নামাজ সম্পন্ন● ঢাবি কক্সবাজার স্টুডেন্টস ফোরামের নতুন নেতৃত্বে এমরান-তারেক-সাহিক● উখিয়া প্রেসক্লাবে নতুন নেতৃত্বের শপথ, দায়িত্ব হস্তান্তর ও নবীন সদস্য বরণ● বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালক হলেন সোহেল● দোকান মালিক সমিতি ফেডারেশন নির্বাচনে সভাপতি পদে এগিয়ে আবুল হাশেম● সিভিল সার্জন ডা. মোহাম্মদ সাবের এর নেতৃত্বে উখিয়া উপজেলার বেসরকারি ক্লিনিক-হাসপাতাল ও ডায়াগন্টিক সেন্টার পরিদর্শন● কক্সবাজার পুলিশ সুপারকে ঘিরে তিনজনের বদলি-পদায়ন বাণিজ্য● পৌরসভার অর্থায়নে সেগুনবাগিচায় ৪টি রাস্তা নির্মাণ শুরু● উখিয়ায় জুলাই গণঅভ্যুত্থান দিবসে আলোচনা, রক্তদান ও উন্নত খাবার বিতরণ● আলোচিত ৫০ হাজার পিস ইয়াবা আটকের মামলায় নাম নেই ইয়াবার মুল মালিক ডালিম ও ভুট্টোর

‘ভারতকে খুশী করতেই হোলিতে মেতেছিলেন নওয়াজ শরিফ’

শেয়ার করুন

পাকিস্তানের প্রধানমন্ত্রী নওয়াজ শরিফ ভারতকে খুশী করতেই হোলি উৎসবে সামিল হয়েছিলেন । এমনই অভিযোগ তুলেছে জামাত উদ দাওয়ার কার্যনির্বাহী প্রধান হাফিজ আব্দুল রহমান মাক্কি। হোলির দিন পাকিস্তানের করাচি শহরে হিন্দু সম্প্রদায়ের সঙ্গে রঙ খেলেছিলেন পাকিস্তানের প্রধানমন্ত্রী নওয়াজ শরিফ। এই ঘটনাতেই ক্ষুব্ধ মাক্কি। তার কথায়, ভারত সরকারকে সন্তুষ্ট করতেই প্রধানমন্ত্রী হিন্দুদের সঙ্গে হোলি খেলেছেন। শাসকদের অবশই মনে রাখতে হবে যে, হিন্দু আর মুসলিম দুটো ভিন্ন দেশ। তাদের সমাজ এবং সংস্কার আলাদা। এরা কখনই একসঙ্গে থাকতে পারে না।

হিন্দু ধর্মাবলম্বী লোকেদের সঙ্গে হোলি খেলার জন্য প্রধানমন্ত্রীর উপরে ফতোয়া জারি করেছে এক ধর্মগুরু। জঙ্গি সংগঠন জামাত উদ দাওয়ার এই কার্যনির্বাহী প্রধান মাক্কি হাফিজ সৈয়দের আত্মীয়তার সম্পর্ক রয়েছে। সম্পর্কে এরা দুই জন শ্যালক-জামাইবাবু। হাফিজ সৈয়দ ভারতের বাণিজ্য নগরী মুম্বই হামলার মূল ষড়যন্ত্রকারী। সূত্র: কলকাতা টুয়েন্টিফোর।

শেয়ার করুন