৫ ফেব্রুয়ারি, ২০২৬ | ২২ মাঘ, ১৪৩২ | ১৬ শাবান, ১৪৪৭


শিরোনাম
  ●  দুই দিনের সফরে কক্সবাজারে ডা. হালিদা হানুম আখতার, পরিদর্শন করবেন রোহিঙ্গা ক্যাম্প   ●  রোহিঙ্গা ক্যাম্পে যৌথ অভিযান: আলোচিত আরসা কমান্ডার লালু গ্রেপ্তার   ●  অপপ্রচারের বিরুদ্ধে ইউপি সদস্য বোরহান উদ্দিনের বিবৃতি   ●  দৈনিক নিরপেক্ষের স্টাফ রিপোর্টার হলেন তারেক আজিজ   ●  রোহিঙ্গা জনগোষ্ঠীর অধিকার ও স্বপ্ন বাস্তবায়নে জাতীয় অ্যাডভোকেসি সেশন অনুষ্ঠিত    ●  উখিয়া অনলাইন প্রেসক্লাবে ৮ নতুন সদস্য   ●  প্রত্যন্ত গ্রাম থেকে বিশ্ববিদ্যালয়ের পথে আসিফ ইমরানের অনুপ্রেরণার গল্প   ●  উখিয়ায় একই পরিবারের দুই ভাই হত্যার পর আরেক ভাইকে কুপিয়ে গুরুতর জখম   ●  উখিয়ায় বেকারি মালিককে ছু’রি’কা’ঘা’ত, আটক ১   ●  খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনায় সিবিআইউ ছাত্রদলের দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে

ভাঙা বেড়িবাঁধ আলোর মুখ দেখছে: দুঃখ মুছবে গোমাতলীবাসীর


সেলিম উদ্দীন,(ঈদগাঁও): দীর্ঘ ১৭ মাস যাবৎ কষ্টের পর অবশেষে আলোর মুখ দেখছে কক্সবাজার সদর উপজেলার পোকখালী ইউনিয়নের গোমাতলীবাসী। আন্দোলন ও প্রধানমন্ত্রীকে স্মারকলিপি দেয়ার পর শুক্রবার (২০অক্টোবর) সংশ্লিষ্ট ঠিকাদার ভাঙন এলাকায় মালামাল নিয়েছে। আগামী শুক্রবার থেকে বেড়িবাঁধ পূনঃনির্মানের কাজ আরম্ভ হবে বলে জানা গেছে। এমনতর খবরে এলকার ২০ হাজার মানুষের দুঃখ মুচবে বলে ধারনা করা হচ্ছে।
শুক্রবার সকালে পোকখালী পাউবো ৬৬/৩ বেড়িবাঁধের ভাঙন এলাকা সরেজমিন পরিদর্শন করেছেন সদর উপজেলা চেয়ারম্যান জিএম রহিম উল্লাহ।
এ সময় জিএম রহিম বলেন, দীর্ঘদিন পরে হলেও বেড়িবাঁধ নির্মান কাজ শুরু হলে গোমাতলীবাসীর দু:খ মুছবে। এই বেড়িবাঁধের জন্য অনেক কষ্ট পোহাতে হয়েছে। অবশেষে কউক চেয়ারম্যান অব: কর্নেল ফোরকান আহমদ, কক্সবাজার জেলা প্রশাসক মো: আলী হোছন, জেলা পরিষদ চেয়ারম্যান মোস্তাক আহমদ,সদর-রামু আসনের এমপি সাইমুম সরওয়ার কমল ও পাউবো নির্বাহী প্রকোশলী মো: সবিবুর রহমানের সহযোগিতায় বাঁধের কাজ শুরু হওয়ায় মহান আল্লাহর কাছে শুকরিয়া জানিয়ে সাংবাদিকদেরকেও ধন্যবাদ জানান তিনি ।
এসময় পাউবো সহকারী প্রকোশলী মো: তাজুল ইসলাম, গোমাতলী বেড়িবাঁধ বাস্তবায়ন পরিষদ আহবায়ক ইউপি চেয়ারম্যান রফিক আহমদ, সদস্য সচিব এড. রফিকুল ইসলাম, প্রবীণ মুরুব্বী হাবিবুর রহমান, মো. ইউছুপ, আবুল ইসলাম, গোমাতলী ভুমিহীন সমিতির আবদুল গফুর এম.এ, হাসান আলী ভেদু, সাবেক ইউপি সদস্য নুরুল আবছার, হাফেজ মো. লেদু, মনছুর আহমদ, ইউপি মেম্বার আলা উদ্দীন, গোমাতলী সমবায় কৃষি ও মোহাজের উপনিবেশ সমিতির সহ সভাপতি সাইফুদ্দিন, সম্পাদক মোসলেম উদ্দিন, পরিচালক নুরুল আজিম, আবদুর রহিম, পোকখালী আওয়ামীলীগের যুগ্ম সম্পাদক দেলোয়ার হোসেন, ওয়ার্ড আওয়ামী লীগ সভাপতি নাজিম উদ্দিন ও নুরুল হুদা প্রমূখ উপস্থিত ছিলেন।

 

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।