মূল খবরে যান

শিরোনাম
● ঈদগাঁতে মালিকের সাড়ে ৭ কোটি টাকা হাতিয়ে নিল ম্যানেজার● সাংবাদিক এ এইচ সেলিম উল্লাহর মা আর নেই● রামুতে অবৈধভাবে বালু উত্তোলন, যৌথ অভিযানে ড্রেজার মেশিন ও পাইপ জব্দ● কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির নতুন ভিসি প্রফেসর ড. মোকতার আহমেদ● উখিয়ায় ৯ জীবিত বকসহ শিকারি আটক● নিরাপদ সড়ক গড়তে কক্সবাজারে বিআরটিএর সচেতনতামূলক সভা● কম খরচে প্রসূতি সেবা দিয়ে প্রশংসিত ডা. রোকসানা● শ্মশানের দেয়াল ভাঙার অভিযোগে ক্ষোভ, ৮ অক্টোবরের মধ্যে ব্যবস্থা না হলে উখিয়ায় দুর্গাপূজা বন্ধের সিদ্ধান্ত● কৃষকের যত চ্যালেঞ্জ● খালেকুজ্জামান এমন রাজনীতির জন্ম দিয়েছেন মানুষ এখনো মুগ্ধ হয়ে আছেন

ভদন্ত জ্যোতিঃপ্রিয় ভিক্ষুর স্থবির অভিধা বরণ ও বৌদ্ধ মহাসম্মেলন সম্পন্ন

শেয়ার করুন


উখিয়ার অন্যতম ধর্মীয় প্রতিষ্ঠান ঐতিহ্য সম্পন্ন পুরাতন রুমখা ত্রিরত্ন বৌদ্ধ বিহারে যথাযোগ্য ধর্মীয় মর্যাদায় ভাবগম্ভীর পরিবেশে বৃহস্পতিবার ও শুক্রবার(২৩ ও ২৪ ফেব্রুয়ারী) দুদিন ব্যপী ভদন্ত জ্যোতিপ্রিয় ভিক্ষুর “স্থবির অভিধা বরণ ও বৌদ্ধ মহাসম্মেলন’১৭ অনুষ্ঠিত হয়েছে।

অনুষ্ঠিত দিনব্যাপী এই মহতী পূণ্যানুষ্ঠানে উপ-সংঘরাজ একুশে পদকপ্রাপ্ত পন্ডিত ভদন্ত সত্যপ্রিয় মহাথের’র সভাপতিত্বে উপস্থিত পূণ্যার্থী ও জগতের সকল প্রাণীর মঙ্গলার্থে ধর্মীয় দেশনা প্রধান করেন মহাসদ্ধর্ম জ্যোতিকাধ্বজ্ব ভদন্ত বসুমিত্র মহাথের ও অধ্যাপক ড. জিনবোধি মহাথের সহ আরো প্রাজ্ঞ পন্ডিত ভিক্ষুগণ। ধর্ম দেশনায় ভিক্ষুগণ ‘সাধু কাকে বলে?’ প্রশ্ন তুলে বলেন- যারা সৎ কাজ করেন, যারা কুশল কাজ করেন, যারা সৎ পথে চলেন তাদেরই সাধু বলে। ভান্তের দেশনায় আরো বলেন- পূজনীয় কে পূজা করো, মাতা-পিতাকে পূজা করো, বোধিবৃক্ষকে পূজা করো।

এসময় অনুষ্টানে উপস্থিত ছিলেন উখিয়া সংঘরাজ ভিক্ষু সমিতির কার্যকরি সভাপতি এস ধর্মপাল মহাথের, বিমলজ্যোতি মহাথের, ইন্দ্রবংশ মহাথের, শাসনপ্রিয় থের, শুভানন্দ মহাথের, জ্যোতি প্রজ্ঞা থের, জ্যোতি লংকার থের সহ প্রাজ্ঞ পন্ডিত ভিক্ষুগণ।

সমাজকর্মী মিলন বড়ুয়া সূত্রে জানা যায়, ভদন্ত জ্যোতিপ্রিয় ভিক্ষু দীর্ঘদিন যাবৎ পুরাতন রুমখা ত্রিরত্ন বৌদ্ধ বিহারে উন্নয়নমূলক কর্মকান্ড এবং ধর্মীয় শিক্ষায় উৎসাহ দিয়ে আসছেন অত্র বিহারের সকল দায়ক-দায়িকাদের। এছাড়া ভান্তে বর্তমান উখিয়া সংঘরাজ ভিক্ষু সমিতির সাধারন সম্পাদক এবং পুরাতন রুমখা ত্রিরত্ন বৌদ্ধ বিহারের সুযোগ্য প্রধান পরিচালকও।

অনুষ্ঠান সঞ্চালনা করেন জ্যোতি কল্যাণ ভিক্ষু, জ্যোতিঃরক্ষিত ভিক্ষু, জ্যোতিঃআর্য ভিক্ষু।

শেয়ার করুন