মূল খবরে যান

শিরোনাম
● ঢাবি কক্সবাজার স্টুডেন্টস ফোরামের নতুন নেতৃত্বে এমরান-তারেক-সাহিক● উখিয়া প্রেসক্লাবে নতুন নেতৃত্বের শপথ, দায়িত্ব হস্তান্তর ও নবীন সদস্য বরণ● বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালক হলেন সোহেল● দোকান মালিক সমিতি ফেডারেশন নির্বাচনে সভাপতি পদে এগিয়ে আবুল হাশেম● সিভিল সার্জন ডা. মোহাম্মদ সাবের এর নেতৃত্বে উখিয়া উপজেলার বেসরকারি ক্লিনিক-হাসপাতাল ও ডায়াগন্টিক সেন্টার পরিদর্শন● কক্সবাজার পুলিশ সুপারকে ঘিরে তিনজনের বদলি-পদায়ন বাণিজ্য● পৌরসভার অর্থায়নে সেগুনবাগিচায় ৪টি রাস্তা নির্মাণ শুরু● উখিয়ায় জুলাই গণঅভ্যুত্থান দিবসে আলোচনা, রক্তদান ও উন্নত খাবার বিতরণ● আলোচিত ৫০ হাজার পিস ইয়াবা আটকের মামলায় নাম নেই ইয়াবার মুল মালিক ডালিম ও ভুট্টোর● ফরেস্ট রেঞ্জার্স ডে উপলক্ষে রাঙ্গুনিয়া ইকোপার্কে বৃক্ষরোপণ কর্মসূচি পালন

বড় হয়ে বাবার মত সমাজসেবায় নিজেকে নিয়োজিত রাখব ইনশাল্লাহঃ রাকিব হাসান

শেয়ার করুন


লোহাগাড়া উপজেলার পদুয়া ইউনিয়নের বাগমুয়া এলাকায় প্রতিষ্টিত সামাজিক সংগঠন ওয়েল ফেয়ার ট্রাস্ট কর্তৃক আয়োজিত ১৭ ফেব্রুয়ারি শুক্রবার বেলা ৩ টায় বাগমুয়া সরকারী প্রাথমিক বিদ্যালয় মাঠ প্রাঙ্গণে অনুষ্টিত হয়েছে। অনুষ্টিত আলোচনা সভায় বক্তব্যে রাখেন বাগমুয়া এলাকার কৃতি সন্তান, লোহাগাড়া মা-মণি হাসপাতালের প্রতিষ্টাতা পরিচালক,খাদিজাতুল কোবরা( র:) হেফজখানা ও এতিমখানার প্রতিষ্টাতা চেয়ারম্যান বিশিষ্ট সমাজসেবক ও দানবীর এম.এ কাশেম ও গৃহিণী ফরিদা ফারিয়ার সুযোগ্য পুত্র, আমিরাবাদ গোলামবারী মডেল উচ্চ বিদ্যালয়ের ৯ম শ্রেণীর মেধাবী ছাত্র মোহাম্মদ রাকিব হাসান। মেধাবী শিক্ষার্থী রাকিব হাসান তার বক্তব্যে বলেন,সুশিক্ষায় জাতির মেরুদন্ড। যে জাতি যত শিক্ষিত সে জাতি তত উন্নত। একজন আদর্শবান নাগরিক হিসেবে গড়ে উঠতে হলে আমাদেরকে অধ্যবসায় করতে হবে।শিক্ষিত হওয়া বড় বিষয় না,আমাদেরকে নৈতিক শিক্ষা অর্জন করতে হবে। মেধাবী ছাত্রী রাকিব আরো বলেন, তার বাবা ওমরা পালন করতে সৌদি আরবে অবস্হান করার কারনে অনুষ্টানে আসতে না পারায় তিনি দুঃখ প্রকাশ করেছেন। তিনি তার বাবার পক্ষ থেকে অনুষ্টানে কিছু কথা বলার জন্য এসেছেন। তিনি পরিশেষে, তার বাবাকে সম্মানিত করায় তাকে বক্তব্যে দেওয়ার সুযোগ দেওয়ার জন্য ওয়েল ফেয়ার ট্রাস্টের সভাপতি, সাধারণ সম্পাদকসহ সকল সদস্যদেরকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করেছেন এবং ভবিষ্যতে মেধাবী শিক্ষার্থী রাকিব একজন সুশিক্ষিত হয়ে তার বাবার মত এলাকায় বিভিন্ন সামাজিক ও উন্নয়নমুলক কর্মকান্ডে নিজেকে নিয়োজিত রাখতে এলাকাবাসীর কাছে দোয়া চেয়েছেন।

শেয়ার করুন