৩ জুলাই, ২০২৬ | ১৯ আষাঢ়, ১৪৩৩ | ১৭ মহর্‌রম, ১৪৪৮


শিরোনাম
  ●  লম্বরীপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নেতৃত্বে রমজান আলী   ●  পাতেলী খালের তীরে ইতিহাসের পুনরাবৃত্তি ৪৭ বছর পর আবারও আলোচনায় শাহজাহান চৌধুরী   ●  মরিচ্যা বাজারের মডেল মসজিদ ও মার্কেট পরিদর্শনে ইউএনও রিফাত আসমা   ●  দক্ষিণ এশিয়ার সেরা গোল রক্ষক জিকুকে সংবর্ধিত করলো ক্রীড়া সাংবাদিকদের শীর্ষ সংগঠন বিএসপিএ   ●  কৃষিখাতের উন্নয়নে নিরলস ভাবে কাজ করছে সরকার   ●  বদরখালী সমবায় কৃষি ও উপনিবেশ সমিতির বার্ষিক সাধারণ সভায় এমপি জাফর আলম   ●  টেকনাফে প্যারাবনে আটটি বস্তায় মিলল বিদেশি৩৮৮ক্যান বিয়ার ও৭৬ বোতল মদ   ●  মানুষের কথা বলেই যাবে কক্সবাজার বার্তা   ●  টেকনাফে বিদেশী হুইস্কিসহ মাদক কারবারী আটক   ●  নজিবুল ইসলামের বৃক্ষরোপণ কর্মসূচি : গ্রামীণ জনপদের মানুষের মুখে হাসি

বড়তাকিয়া জাতীয় টি-২০ ব্লাইন্ড ক্রিকেট টূর্ণামেন্ট: কক্সবাজার বায়তুশ শরফের শুভ সুচনা

চট্টগ্রামের এম এ আজিজ স্টেডিয়ামে বড়তাকিয়া গ্রুপ জাতীয় ব্লাইন্ড টি-২০ ক্রিকেটের শুক্রবার (১৩ জানুয়ারি) শুভ উদ্বোধন হয়েছে।

এতে বড়তাকিয়া জাতীয় টি-২০ ব্লাইন্ড ক্রিকেট টূর্ণামেন্ট এর ২য় ম্যাচে কক্সবাজার বায়তুশ শরফ ব্লাইন্ড ক্রিকেট ক্লাব ৬৪ রানে যশোর ব্লাইন্ড ক্রিকেট ক্লাবকে পরাজিত করে টুর্নামেন্ট এ শুভ সূচনা করে।
ম্যান অব দ্যা ম্যাচ ট্রপি হাতে নজরুল ইসলাম।
খেলায় প্রথমে ব্যাট করে কক্সবাজার বায়তুশ শরফ ব্লাইন্ড ক্রিকেট ক্লাব নির্ধারিত ১৫ ওভারে ৩ উইকেট হারিয়ে ২০০ রানের বিশাল স্কোর দাঁড় করে। ২০১ রানের জয়ের লক্ষে খেলতে নেমে যশোর ব্লাইন্ড ক্রিকেট ক্লাব নির্ধারিত ১৫ ওভারে ৫ উইকেট হারিয়ে ১৩৬ রান সংগ্রহ করতে সমর্থ হয়।

কক্সবাজার ব্লাইন্ড ক্রিকেট দলের ওপেনার নজরুল ৪৯ রান করে ‘ম্যান অব দ্যা ম্যাচ’ এর পুরস্কার লাভ করেন।

দিনের উদ্বোধনী ম্যাচে স্বাগতিক চট্টগ্রাম ব্লাইন্ড ক্রিকেট ক্লাব ১৫৪ রানের বিশাল ব্যবধানে নরসিংদী ব্লাইন্ড ক্রিকেট ক্লাবকে পরাজিত করে।

বিজয়ী দলের মো.আরিফ ১০৩ রান করে ম্যান অব দ্যা ম্যাচ নির্বাচিত হন।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।