১০ জুলাই, ২০২৬ | ২৬ আষাঢ়, ১৪৩৩ | ২৪ মহর্‌রম, ১৪৪৮


শিরোনাম
  ●  প্রতিক্রিয়া : ৫ না ৮—রোহিঙ্গা ক্যাম্পে আসলে কতজন নিহত? সংখ্যার এই বিভ্রান্তির দায় কার?   ●  লম্বরীপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নেতৃত্বে রমজান আলী   ●  পাতেলী খালের তীরে ইতিহাসের পুনরাবৃত্তি ৪৭ বছর পর আবারও আলোচনায় শাহজাহান চৌধুরী   ●  মরিচ্যা বাজারের মডেল মসজিদ ও মার্কেট পরিদর্শনে ইউএনও রিফাত আসমা   ●  দক্ষিণ এশিয়ার সেরা গোল রক্ষক জিকুকে সংবর্ধিত করলো ক্রীড়া সাংবাদিকদের শীর্ষ সংগঠন বিএসপিএ   ●  কৃষিখাতের উন্নয়নে নিরলস ভাবে কাজ করছে সরকার   ●  বদরখালী সমবায় কৃষি ও উপনিবেশ সমিতির বার্ষিক সাধারণ সভায় এমপি জাফর আলম   ●  টেকনাফে প্যারাবনে আটটি বস্তায় মিলল বিদেশি৩৮৮ক্যান বিয়ার ও৭৬ বোতল মদ   ●  মানুষের কথা বলেই যাবে কক্সবাজার বার্তা   ●  টেকনাফে বিদেশী হুইস্কিসহ মাদক কারবারী আটক

ব্রাশ ফায়ারে ৮ নির্বাচনকর্মীকে হত্যা

রাঙ্গামাটিতে সন্ত্রাসীদের ব্রাশফায়ারে নিহতের সংখ্যা বেড়ে ৮ জনে দাঁড়িয়েছে। নিহতদের মধ্যে একজন প্রিসাইডিং অফিসার, দু’জন সহকারী প্রিসাইডিং অফিসার এবং এক জন নারী রয়েছেন।

নিহতরা হলেন- বদিউল আলম, আমিন মাস্টার, আল আমীন, আব্দুল হান্নান, আমির হোসেন, মিহির কান্তি দত্ত, বিলকিস ও জাহানারা বেগম।

জানা গেছে, বাঘাইছড়ি উপজেলার নির্বাচনে বাঘাইরহাট ও মাচালং ভোট কেন্দ্রে দায়িত্ব পালন শেষে সোমবার (১৮ মার্চ) সন্ধ্যা ৬টার দিকে বাঘাইছড়ি ফিরছিলেন ওই দুটি কেন্দ্রে দায়িত্ব পালন করা কর্মকর্তা, আনসার ও পুলিশ সদস্যরা।

তাদের বহনকারী দুটি গাড়ি দীঘিনালা বাঘাইছড়ি সড়কের নয়মাইল এলাকায় পৌঁছানোর পর পাশের পাহাড় থেকে অজ্ঞাত বন্দুকধারীরা ব্রাশফায়ার করে। ফলে ঘটনাস্থলেই কয়েকজন নিহত ও অন্যরা গুরুতর আহত হন।

এই ঘটনার সত্যতা নিশ্চিত করে রাঙ্গামাটি পুলিশ সুপার আলমগীর হোসেন বিডি২৪লাইভকে বলেন, আমরা ঘটনা শুনেছি, আমাদের কাছে ৮ জন নিহতের তথ্য আছে। তবে নিহতের সংখ্যা আরও বাড়তে পারে। ঘটনা স্থানে যাওয়ার মত পরিবেশ নেই। আমরা চেষ্টা করছি ঘটনা স্থানে পৌঁছানোর। যে এলাকায় ঘটনাটি ঘটেছে ওটা খুব বিপদজনক এলাকা।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।