মূল খবরে যান

শিরোনাম
● ঈদগাঁতে মালিকের সাড়ে ৭ কোটি টাকা হাতিয়ে নিল ম্যানেজার● সাংবাদিক এ এইচ সেলিম উল্লাহর মা আর নেই● রামুতে অবৈধভাবে বালু উত্তোলন, যৌথ অভিযানে ড্রেজার মেশিন ও পাইপ জব্দ● কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির নতুন ভিসি প্রফেসর ড. মোকতার আহমেদ● উখিয়ায় ৯ জীবিত বকসহ শিকারি আটক● নিরাপদ সড়ক গড়তে কক্সবাজারে বিআরটিএর সচেতনতামূলক সভা● কম খরচে প্রসূতি সেবা দিয়ে প্রশংসিত ডা. রোকসানা● শ্মশানের দেয়াল ভাঙার অভিযোগে ক্ষোভ, ৮ অক্টোবরের মধ্যে ব্যবস্থা না হলে উখিয়ায় দুর্গাপূজা বন্ধের সিদ্ধান্ত● কৃষকের যত চ্যালেঞ্জ● খালেকুজ্জামান এমন রাজনীতির জন্ম দিয়েছেন মানুষ এখনো মুগ্ধ হয়ে আছেন

ব্রাজিল-অার্জেন্টিনাকে ফিফার জরিমানা

শেয়ার করুন

brajil-sm20161105095127
রাশিয়া বিশ্বকাপকে সামনে রেখে আগামী ১১ নভেম্বর (শুক্রবার) নেইমারের ব্রাজিলের বিপক্ষে মাঠে নামবে মেসির আর্জেন্টিনা। তবে এ ম্যাচের আগে জরিমানা গুণতে হচ্ছে দুই দলকেই। ম্যাচ চলার সময় গ্যালারিতে সমর্থকদের বিভিন্ন বিদ্বেষমূলক আচরণের জন্য এ দুই দেশের ফুটবল অ্যাসোসিয়েশনের জরিমানা করেছে ফিফা।

ফিফা এক বিবৃতিতে জানায়, ব্রাজিল ও চিলির জরিমানা ম্যাচ চলার সময়ে দেশ দুটির সমর্থকদের সমকামী বিদ্বেষী স্লোগান দেয়। এ দুই দেশ ছাড়াও আরও জরিমানা গুণতে হচ্ছে চিলি, আলবেনিয়া, কসোভো, ক্রোয়েশিয়া, এস্তোনিয়া, ইউক্রেন, প্যারাগুয়ে ও ইরানকেও।

আলবেনিয়া ও ক্রোয়েশিয়াকে ৪০ হাজার পাউন্ড করে জরিমানা করা হয়েছে। আর কসোভো, ব্রাজিল, প্যারাগুয়ে, এস্তোনিয়া, ইউক্রেন, চিলি ও আর্জেন্টিনাকে গুণতে হবে ২৫ হাজার পাউন্ড করে জরিমানা।

শেয়ার করুন