৩ মার্চ, ২০২৬ | ১৮ ফাল্গুন, ১৪৩২ | ১৩ রমজান, ১৪৪৭


শিরোনাম
  ●  জুনিয়র বৃত্তি পরীক্ষায় ট্যালেন্টপুল বৃত্তি পেলেন কক্সবাজার বায়তুশ শরফ জব্বারিয়া একাডেমির শিক্ষার্থী নুসাইবা ইরতিফা নুযহা   ●  রোহিঙ্গা ক্যাম্পে উচ্ছেদ অভিযান ঘিরে বিতর্ক, ক্ষতিগ্রস্ত বাঙালির আর্তনাদ   ●  কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে বসন্ত উৎসব সম্পন্ন ও ভর্তি মেলা উদ্বোধন   ●  নারী ভোট ও আওয়ামী সমীকরণে জমে উঠেছে উখিয়া–টেকনাফের নির্বাচনী মাঠ   ●  উখিয়া-টেকনাফে ‘হ্যাঁ ভোট’ প্রচারণা শুরু, এনসিপির গণসংযোগ   ●  উখিয়ায় যৌথবাহিনীর অভিযানে বাংলা মদ ও দা- ছুরিসহ যুবক গ্রেফতার   ●  দুই দিনের সফরে কক্সবাজারে ডা. হালিদা হানুম আখতার, পরিদর্শন করবেন রোহিঙ্গা ক্যাম্প   ●  রোহিঙ্গা ক্যাম্পে যৌথ অভিযান: আলোচিত আরসা কমান্ডার লালু গ্রেপ্তার   ●  অপপ্রচারের বিরুদ্ধে ইউপি সদস্য বোরহান উদ্দিনের বিবৃতি   ●  দৈনিক নিরপেক্ষের স্টাফ রিপোর্টার হলেন তারেক আজিজ

ব্রাজিলে করোনায় আক্রান্তের সংখ্যা ৫ লাখ ছাড়াল

ব্রাজিলে করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা ৫ লাখ ছাড়িয়ে গেছে। দেশটিতে গত ২৪ ঘণ্টায় ১৬ হাজার ৪০৯ জন প্রাণঘাতী করোনাভাইরাসে আক্রান্ত হয়েছে। অপরদিকে মারা গেছে ৪০৮ জন।

দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে যে, এখন পর্যন্ত সেখানে আক্রান্তের সংখ্যা ৫ লাখ ১৪ হাজার ৮৪৯। অপরদিকে, দেশটিতে এখন পর্যন্ত মারা গেছে ২৯ হাজার ৩১৪ জন।

বিশ্বের ২১৩টি দেশে প্রাণঘাতী করোনার প্রকোপ ছড়িয়ে পড়েছে। এখন পর্যন্ত করোনায় আক্রান্ত ও মৃত্যুতে শীর্ষে রয়েছে যুক্তরাষ্ট্র। দেশটির ৫০টি অঙ্গরাজ্যেই করোনার উপস্থিতি ধরা পড়েছে।

করোনায় আক্রান্ত ও মৃত্যুতে যুক্তরাষ্ট্রের পরেই রয়েছে ব্রাজিল। এমনকি লাতিন আমেরিকার দেশগুলোর মধ্যে ব্রাজিলেই আক্রান্ত ও মৃত্যু সবচেয়ে বেশি। এরপরেই রয়েছে পেরু, চিলি এবং মেক্সিকোর মতো দেশগুলো।

এদিকে, ব্রাজিলে ইতোমধ্যেই সুস্থ হয়ে উঠেছেন ২ লাখ ৬ হাজার ৫৫৫ জন। অপরদিকে দেশটিতে এখন পর্যন্ত করোনার অ্যাক্টিভ কেস ২ লাখ ৭৮ হাজার ৯৮০টি। তবে ৮ হাজার ৩১৮ জনের অবস্থা এখনও আশঙ্কাজনক।

চীনে প্রদুর্ভাব শুরুর পর থেকে বিশ্বের সব অঞ্চলে ছড়িয়েছে এই ভাইরাস। প্রথমে ইউরোপ তারপর যুক্তরাষ্ট্র হলেও বিশ্ব স্বাস্থ্য সংস্থা বলছে, এই ভাইরাসের নতুন প্রাদুর্ভাব কেন্দ্র এখন লাতিন আমেরিকা।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।