৩০ জুন, ২০২৬ | ১৬ আষাঢ়, ১৪৩৩ | ১৪ মহর্‌রম, ১৪৪৮


শিরোনাম
  ●  লম্বরীপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নেতৃত্বে রমজান আলী   ●  পাতেলী খালের তীরে ইতিহাসের পুনরাবৃত্তি ৪৭ বছর পর আবারও আলোচনায় শাহজাহান চৌধুরী   ●  মরিচ্যা বাজারের মডেল মসজিদ ও মার্কেট পরিদর্শনে ইউএনও রিফাত আসমা   ●  দক্ষিণ এশিয়ার সেরা গোল রক্ষক জিকুকে সংবর্ধিত করলো ক্রীড়া সাংবাদিকদের শীর্ষ সংগঠন বিএসপিএ   ●  কৃষিখাতের উন্নয়নে নিরলস ভাবে কাজ করছে সরকার   ●  বদরখালী সমবায় কৃষি ও উপনিবেশ সমিতির বার্ষিক সাধারণ সভায় এমপি জাফর আলম   ●  টেকনাফে প্যারাবনে আটটি বস্তায় মিলল বিদেশি৩৮৮ক্যান বিয়ার ও৭৬ বোতল মদ   ●  মানুষের কথা বলেই যাবে কক্সবাজার বার্তা   ●  টেকনাফে বিদেশী হুইস্কিসহ মাদক কারবারী আটক   ●  নজিবুল ইসলামের বৃক্ষরোপণ কর্মসূচি : গ্রামীণ জনপদের মানুষের মুখে হাসি

ব্রাজিলিয়ান ফুটবলারদের নিয়ে বিমান বিধ্বস্ত

1303222_kalerkantho_picকলম্বিয়ায় ৭২ আরোহী নিয়ে একটি বিমান বিধ্বস্তের খবর জানিয়েছে আন্তর্জাতিক সংবাদমাধ্যমগুলো। প্রাথমিক এ বিষয়ে বিস্তারিত তথ্য পাওয়া যায়নি। জ্বালানি সংকটের কারণে স্থানীয় সময় রাত সোয়া ১০টার দিকে বিমানটি বিধ্বস্ত হয়।

বিমানে যাত্রী ছিলেন মোট ৭২ জন (তবে কোনো কোনো সংবাদমাধ্যম ও সমর্থিত-অসমর্থিত সূত্র যাত্রীর সংখ্যা ৮১ বলে জানিয়েছে)। যাত্রীদের মধ্যে ব্রাজিলের একটি ফুটবল দলও ছিল। ফুটবল দলটি কলাম্বিয়ার একটি আঞ্চলিক টুর্নামেন্টের ফাইনাল ম্যাচে খেলতে যাচ্ছিল। পথিমধ্যে মেডেলিন আন্তর্জাতিক বিমানবন্দরে বিমানটি বিধ্বস্ত হয়।

মেডেলিনের মেয়র ফ্রেডরিখ গুইতারেজ জানিয়েছেন, বিধ্বস্ত বিমানটিতে জীবিত যাত্রী থাকতে পারেন। অ্যাম্বুলেন্স ও উদ্ধারকারীরা ঘটনাস্থলে যাচ্ছেন। তবে এখনো এটা পরিষ্কার হয়নি ঠিক কী কারণে বিমানটি বিধ্বস্ত হয়েছে।

মেডেলিন বিমানবন্দর কর্তৃপক্ষ নিশ্চিত করেছে, বলিভিয়া থেকে ছেড়ে আসা বিমানটিকে ব্রাজিলের একটি ফুটবল দলের সদস্যরাও ছিলেন। তবে এতে ব্রাজিলের জাতীয় ফুটবল দলের কোনো খেলোয়াড় ছিলেন কিনা তা এখনো নিশ্চত হওয়া যায়নি।

দক্ষিণ ব্রাজিল থেকে আসা ফুটবল দলটির নাম চাপেকোয়েনসে সকার টিম। দলটি বুধবার মেডেলিনে অনুষ্ঠেয় কোপা সুদামেরিকা টুর্নামেন্টের ফাইনালে অ্যাতলেতিকো ন্যাশনালের বিরুদ্ধে খেলত।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।