মূল খবরে যান

শিরোনাম
● উখিয়া প্রেসক্লাবে নতুন নেতৃত্বের শপথ, দায়িত্ব হস্তান্তর ও নবীন সদস্য বরণ● বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালক হলেন সোহেল● দোকান মালিক সমিতি ফেডারেশন নির্বাচনে সভাপতি পদে এগিয়ে আবুল হাশেম● সিভিল সার্জন ডা. মোহাম্মদ সাবের এর নেতৃত্বে উখিয়া উপজেলার বেসরকারি ক্লিনিক-হাসপাতাল ও ডায়াগন্টিক সেন্টার পরিদর্শন● কক্সবাজার পুলিশ সুপারকে ঘিরে তিনজনের বদলি-পদায়ন বাণিজ্য● পৌরসভার অর্থায়নে সেগুনবাগিচায় ৪টি রাস্তা নির্মাণ শুরু● উখিয়ায় জুলাই গণঅভ্যুত্থান দিবসে আলোচনা, রক্তদান ও উন্নত খাবার বিতরণ● আলোচিত ৫০ হাজার পিস ইয়াবা আটকের মামলায় নাম নেই ইয়াবার মুল মালিক ডালিম ও ভুট্টোর● ফরেস্ট রেঞ্জার্স ডে উপলক্ষে রাঙ্গুনিয়া ইকোপার্কে বৃক্ষরোপণ কর্মসূচি পালন● জবিস্থ কক্সবাজার ছাত্রকল্যাণের নেতৃত্বে কলিম-নয়ন

ব্যালন ডি’অরের জন্য খেলেন না নেইমার

শেয়ার করুন

২০১৫ সালের ব্যালন ডি’অরের দৌড়ে লিওনেল মেসি ও ক্রিস্তিয়ানো রোনালদোর পরে ছিলেন নেইমার। এবার হয়েছে পঞ্চম। আফসোসে কি পুড়ছেন ব্রাজিলের এ তারকা! একটুও না।

ব্যালন ডি’অর জয়ের জন্য নিজেকে ‘মেরে’ ফেলবেন না বার্সেলোনা ফরোয়ার্ড। সম্মানজনক এ পুরস্কার না পেলেও মনে মনে কোনও আক্ষেপ থাকবে না বললেন নেইমার।

ব্রাজিলকে প্রথম অলিম্পিক স্বর্ণপদক জেতানো নেইমার বলেছেন, ‘বার্সেলোনায় আমি খুব সুখী। এই দল ও জীবন নিয়ে আমি খুশি।’ ব্যালন ডি’অর জয়ের আকাঙ্ক্ষা মনের মধ্যে থাকলেও সেটা বাড়াবাড়ি রকমের নেই জানালেন ২৪ বছর বয়সী ফরোয়ার্ড, ‘অবশ্যই আমার লক্ষ্য ব্যালন ডি’অর জেতা। কিন্তু এরজন্য আমি নিজেকে মেলে ফেলতে পারব না।’

বার্সেলোনায় সুখে দিন কাটাতে চান নেইমার, ‘আমি সুখে থাকতে চাই এখানে। যদি ব্যালন ডি’অর না জিতি কোনও সমস্যা নেই। ব্যালন ডি’অর জেতার জন্য আমি ফুটবল খেলি না। খুশি থাকতে আমি ফুটবল খেলি, কারণ এটাকে আমি ভালোবাসি ও খেলে যেতে চাই।’

মর্যাদার এ পুরস্কারটি সতীর্থ লিওনেল মেসির হাতেই মানায় বলেছেন নেইমার, ‘আপনার কাজের স্বীকৃতি হলো ব্যালন ডি’অর জয়। দুর্ভাগ্যবশত, শুধু একজনই এটা জিততে পারে। আর এক্ষেত্রে লিওনেল মেসি সেরা।’ সূত্র- ইএসপিএনএফসি

শেয়ার করুন