১০ জুলাই, ২০২৬ | ২৬ আষাঢ়, ১৪৩৩ | ২৪ মহর্‌রম, ১৪৪৮


শিরোনাম
  ●  প্রতিক্রিয়া : ৫ না ৮—রোহিঙ্গা ক্যাম্পে আসলে কতজন নিহত? সংখ্যার এই বিভ্রান্তির দায় কার?   ●  লম্বরীপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নেতৃত্বে রমজান আলী   ●  পাতেলী খালের তীরে ইতিহাসের পুনরাবৃত্তি ৪৭ বছর পর আবারও আলোচনায় শাহজাহান চৌধুরী   ●  মরিচ্যা বাজারের মডেল মসজিদ ও মার্কেট পরিদর্শনে ইউএনও রিফাত আসমা   ●  দক্ষিণ এশিয়ার সেরা গোল রক্ষক জিকুকে সংবর্ধিত করলো ক্রীড়া সাংবাদিকদের শীর্ষ সংগঠন বিএসপিএ   ●  কৃষিখাতের উন্নয়নে নিরলস ভাবে কাজ করছে সরকার   ●  বদরখালী সমবায় কৃষি ও উপনিবেশ সমিতির বার্ষিক সাধারণ সভায় এমপি জাফর আলম   ●  টেকনাফে প্যারাবনে আটটি বস্তায় মিলল বিদেশি৩৮৮ক্যান বিয়ার ও৭৬ বোতল মদ   ●  মানুষের কথা বলেই যাবে কক্সবাজার বার্তা   ●  টেকনাফে বিদেশী হুইস্কিসহ মাদক কারবারী আটক

ব্যালট পেপার আসছে মঙ্গলবার

উত্তর চট্টগ্রামের উপজেলা নির্বাচনের জন্য প্রার্থীদের প্রতীক সম্বলিত ব্যালট পেপার মঙ্গলবার (১২ মার্চ) চট্টগ্রামে পৌঁছাবে।

ওইদিন সন্দ্বীপ উপজেলার ব্যালট পেপার আনা হবে। বাকি চার উপজেলার ব্যালট পেপার বুধবার আনা হবে বলে জেলা নির্বাচন অফিসের কর্মকর্তারা জানিয়েছেন।

ছাপানো শেষ না হওয়ায় ব্যালট পেপার পেতে বিলম্ব হচ্ছে বলে জানান তারা।

ব্যালট পেপার আনতে যাওয়া জেলা নির্বাচন অফিসের এক কর্মকর্তা বলেন, সন্দ্বীপের ব্যালট পেপার পেয়েছি। অন্যগুলো বুধবার পাওয়া যাবে। এ ছাড়া সব উপজেলার নির্বাচনী মালামাল সংগ্রহ করা হয়েছে।

রিটার্নিং ও সিনিয়র জেলা নির্বাচন কর্মকর্তা মো. মুনীর হোসাইন খান বলেন, দ্বীপ উপজেলা সন্দ্বীপে একদিন আগে ব্যালট পাঠাতে হবে। সেজন্যে ওই উপজেলার ব্যালট আগে আনা হচ্ছে।

এর আগে ভোটগ্রহণের তারিখ ১৮ মার্চ নির্ধারণ করে উত্তর চট্টগ্রামের সাত উপজেলার তফসিল ঘোষণা করে ইসি।

তবে সাত উপজেলার মধ্যে একক প্রার্থী হওয়ায় দুই উপজেলায় ভোট হচ্ছে না। এছাড়া ছয় উপজেলা চেয়ারম্যান পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হওয়ায় শুধু ফটিকছড়িতে চেয়ারম্যান পদে নির্বাচন হবে।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।