১৮ আগস্ট, ২০২৬ | ৩ ভাদ্র, ১৪৩৩ | ৪ রবিউল আউয়াল, ১৪৪৮


শিরোনাম
  ●  পৌরসভার অর্থায়নে সেগুনবাগিচায় ৪টি রাস্তা নির্মাণ শুরু   ●  উখিয়ায় জুলাই গণঅভ্যুত্থান দিবসে আলোচনা, রক্তদান ও উন্নত খাবার বিতরণ   ●  আলোচিত ৫০ হাজার পিস ইয়াবা আটকের মামলায় নাম নেই ইয়াবার মুল মালিক ডালিম ও ভুট্টোর   ●  ফরেস্ট রেঞ্জার্স ডে উপলক্ষে রাঙ্গুনিয়া ইকোপার্কে বৃক্ষরোপণ কর্মসূচি পালন   ●  জবিস্থ কক্সবাজার ছাত্রকল্যাণের নেতৃত্বে কলিম-নয়ন   ●  হলদিয়াপালং ইউনিয়ন যুবদলের সাংগঠনিক উত্তর শাখার ৭ সদস্য বিশিষ্ট আংশিক কমিটি অনুমোদন   ●  হাসপাতাল ছাড়লেন আহত ৫ বনকর্মী, এসিএফ’র নেতৃত্বে ঘটনাস্থল পরিদর্শন   ●  কক্সবাজারে বনভূমি দখল উচ্ছেদে গিয়ে হামলা, রেঞ্জ কর্মকর্তাসহ ৫ বনকর্মী আহত   ●  স্নাতকের শেষবর্ষের ছাত্র ইমরানকে ‘ছাত্রলীগ ট্যাগ’ লাগিয়ে নাশকতা মামলায় চালান, পরীক্ষা চলাকালেই পাঠানো হলো কারাগারে   ●  প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানিয়েছেন এম মনজুর আলম মেম্বার

বৌদ্ধ ধর্মীয় কল্যাণ ট্রাস্টের আবারো ভাইস চেয়ারম্যান হলেন সুপ্ত ভূষণ বড়ুয়া

নিজস্ব প্রতিবেদক:

বৌদ্ধ ধর্মীয় কল্যাণ ট্রাস্টের আবারো ভাইস চেয়ারম্যান হলেন কক্সবাজারের কৃতি সন্তান সুপ্ত ভূষণ বড়ুয়া।

১১ জুলাই রাষ্ট্রপতির আদেশক্রমে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের সহকারী সচিব মো: তরিকুল ইসলাম স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে বিষয়টি নিশ্চিত করেন।

প্রজ্ঞাপনে উল্লেখ ট্রাস্টের আইন ২০১৮ ইংরেজি ৫নং ধারা অনুযায়ী সরকার বৌদ্ধ ধর্মীয় কল্যাণ ট্রাস্টের ট্রাস্ট বোর্ড পুনর্গঠন করা হয়। এই ট্রাস্টি বোর্ডের মেয়াদকাল ২৫/৭/২০২১ইং হতে পরবর্তী ৩ বৎসর বলবৎ থাকবে।

তিনি কক্সবাজার জেলার রামু উপজেলা জোয়ারিয়ানালা ইউনিয়নের উত্তর মিঠাছড়ি এলাকার মৃত বিধুভূষণ বড়ুয়ার ছেলে।

এর আগেও ২০০৯ সাল থেকে তিন বারের ট্রাস্টি বোর্ডের সদস্য এবং ২০১৫ থেকে ভাইস চেয়ারম্যান হিসেবে দায়িত্বরত আছেন।

এছাড়াও বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির কৃষি ও সমবায় বিষয়ক উপ-কমিটির সদস্য এবং কক্সবাজার উন্নয়ন কৃর্তপক্ষ (কউক) সদস্য হিসেবে বর্তমানে দায়িত্ব পালন করছেন।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।