
কক্সবাজার পৌরসভা ৮নং ওয়ার্ডে বৈদ্য ঘোনা এলাকা বায়তুল ইজ্জ্বত জামে মসজিদ পরিচালনা কমিটির মেয়াদ পূর্ণ হওয়ায় অত্র এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও মুসল্লিদের উপস্থিতিতে মসজিদ কমপ্লেক্স এর উন্নয়ন ধারা বাহিকতায় রক্ষার্থে মসজিদ পরিচালনা কমিটির স্ব উদ্দ্যেগে বায়তুল ইজ্জ্বত জামে মসজিদ কমপ্লেক্স এর পরিচালনার জন্য ৫ সদস্য বিশিষ্ট নিম্ন লিখিত আহবায়ক কমিটি গঠন করা হয়।
সদ্য বিদায় কমিটির সাবেক সভাপতি হাজি মো: ইলিয়াস ও সাবেক সাধারণ সম্পাদক মো: জাহাঙ্গীর আলম স্বাক্ষরিত বর্তমান কমিটির আহবায়ক হাজী শামসুল ইসলাম, যুগ্ন আহবায়ক ডা. মো: সলিম উল্লাহ,হামিদ উদ্দিন, মোস্তাক আহমদ,নবাব মিয়া মসজিদ পরিচালনা কমিটি গঠন করা হয়। বিদায়কৃত সভাপতি ও সাধারণ সম্পাদক এর সম্মতি ক্রমে উক্ত আহবায়ক কমিটির হাতে ক্ষমতা হস্তান্তর করেন।
বৈদ্য ঘোনা বায়তুল ইজ্জ্বত জামে মসজিদের আহবায়ক কমিটি গঠিত
এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।







