৭ মার্চ, ২০২৬ | ২২ ফাল্গুন, ১৪৩২ | ১৭ রমজান, ১৪৪৭


শিরোনাম
  ●  উখিয়ায় বন্যপ্রাণীর আবাসস্থল ধ্বংস নিয়ে তরুণদের উদ্বেগ   ●  জুনিয়র বৃত্তি পরীক্ষায় ট্যালেন্টপুল বৃত্তি পেলেন কক্সবাজার বায়তুশ শরফ জব্বারিয়া একাডেমির শিক্ষার্থী নুসাইবা ইরতিফা নুযহা   ●  রোহিঙ্গা ক্যাম্পে উচ্ছেদ অভিযান ঘিরে বিতর্ক, ক্ষতিগ্রস্ত বাঙালির আর্তনাদ   ●  কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে বসন্ত উৎসব সম্পন্ন ও ভর্তি মেলা উদ্বোধন   ●  নারী ভোট ও আওয়ামী সমীকরণে জমে উঠেছে উখিয়া–টেকনাফের নির্বাচনী মাঠ   ●  উখিয়া-টেকনাফে ‘হ্যাঁ ভোট’ প্রচারণা শুরু, এনসিপির গণসংযোগ   ●  উখিয়ায় যৌথবাহিনীর অভিযানে বাংলা মদ ও দা- ছুরিসহ যুবক গ্রেফতার   ●  দুই দিনের সফরে কক্সবাজারে ডা. হালিদা হানুম আখতার, পরিদর্শন করবেন রোহিঙ্গা ক্যাম্প   ●  রোহিঙ্গা ক্যাম্পে যৌথ অভিযান: আলোচিত আরসা কমান্ডার লালু গ্রেপ্তার   ●  অপপ্রচারের বিরুদ্ধে ইউপি সদস্য বোরহান উদ্দিনের বিবৃতি

বেশি হাই উঠলে, বেশি বুদ্ধিমান

সাধারণত জনবহুল কোনো স্থান বা বাইরে বের হলে হাই উঠলেই আমরা হাত দিয়ে মুখ ঢাকি বা কোনোভাবে আড়াল করার চেষ্টা করি। ঘন ঘন হাই ওঠা বা লম্বা হাই উঠলেও এটিকে সাধারণের দৃষ্টিতে দৃষ্টিকটু ও লজ্জাজনক হিসেবেই মনে করি আমরা।

কিন্তু ঘন ঘন হাই বা লম্বা হাই তোলা এখন আর বিব্রতকর বা লজ্জাজনক নয়, এমনটাই জানিয়েছে এক গবেষণা। বরং যারা বেশি বা লম্বা হাই তোলেন তারাই বেশি বুদ্ধিমান। কারণ মানুষের হাই ওঠা থেকে ধারণা পাওয়া সম্ভব তিনি কতটা বুদ্ধিমান।

সম্প্রতি বিশিষ্ট মার্কিন সাইকোলজিস্ট অ্যান্ড্রু গ্যালাপের নেতৃত্বে একটি বিশেষজ্ঞদলের গবেষণায় এসব তথ্য পাওয়া গেছে। জার্নাল বায়োলজি লেটারে এ গবেষণা প্রতিবেদনটি প্রকাশিত হয়।

ওই প্রতিবেদনে বলা হয়, হাই তোলার বিষয়টি পুরোপুরি নির্ভর করে মস্তিষ্কের আকারের ওপর। হাই তোলার সময়কে প্রভাবিত করে নিউরন। পাশাপাশি মস্তিষ্ককে ঠাণ্ডা রাখতেও কাজ করে হাই ওঠা।

এছাড়া স্তন্যপায়ী প্রাণীদের মধ্যে মানুষই সবচেয়ে লম্বা হাই তুলতে পারে বলে প্রতিবেদনে বলা হয়েছে। এরপরই রয়েছে শিম্পাঞ্জি।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।