৩০ জুন, ২০২৬ | ১৬ আষাঢ়, ১৪৩৩ | ১৪ মহর্‌রম, ১৪৪৮


শিরোনাম
  ●  লম্বরীপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নেতৃত্বে রমজান আলী   ●  পাতেলী খালের তীরে ইতিহাসের পুনরাবৃত্তি ৪৭ বছর পর আবারও আলোচনায় শাহজাহান চৌধুরী   ●  মরিচ্যা বাজারের মডেল মসজিদ ও মার্কেট পরিদর্শনে ইউএনও রিফাত আসমা   ●  দক্ষিণ এশিয়ার সেরা গোল রক্ষক জিকুকে সংবর্ধিত করলো ক্রীড়া সাংবাদিকদের শীর্ষ সংগঠন বিএসপিএ   ●  কৃষিখাতের উন্নয়নে নিরলস ভাবে কাজ করছে সরকার   ●  বদরখালী সমবায় কৃষি ও উপনিবেশ সমিতির বার্ষিক সাধারণ সভায় এমপি জাফর আলম   ●  টেকনাফে প্যারাবনে আটটি বস্তায় মিলল বিদেশি৩৮৮ক্যান বিয়ার ও৭৬ বোতল মদ   ●  মানুষের কথা বলেই যাবে কক্সবাজার বার্তা   ●  টেকনাফে বিদেশী হুইস্কিসহ মাদক কারবারী আটক   ●  নজিবুল ইসলামের বৃক্ষরোপণ কর্মসূচি : গ্রামীণ জনপদের মানুষের মুখে হাসি

বেলতলী কৃষি সেচ প্রকল্পের কৃষকের মূখে হাসির ঝিলিক

নিজস্ব প্রতিবেদকঃ কক্সবাজারের রামুর গর্জনিয়ার বেলতলী কৃষি সেচ প্রকল্পের ব্যবস্থাপক পরিবর্তনের খবরে কৃষকের মূখে হাসি ফুটেছে। এর আগে এই প্রকল্পের ব্যবস্থাপক ছিলেন মো.শাহজাহান। তার বিরুদ্ধে কৃষকের বিভিন্ন ধরনের অভিযোগ ছিল। সম্প্রতি কৃষক, সংসদ সদস্য ও উপজেলা পরিষদ চেয়ারম্যানসহ সর্বমহলের অনুরোধে বিএডিসি কর্তৃপক্ষ স্থানীয় বাসিন্দা নুরুল আমিনকে বেলতলী কৃষি সেচ প্রকল্পের ব্যবস্থাপক করে সেচ কমিটি অনুমোদন দেন। বিএডিসির এক সহকারি প্রকৌশলি ব্ষিয়টি নিশ্চিত করেছেন। আর এ খবরে সংশ্লিষ্ট কৃষক এবং জমির মালিকের মুখে হাসি ফুটেছে। ১২০টি কৃষি পরিবার ওই কৃষি সেচ প্রকল্প থেকে পানি সরবরাহ করেন।
কৃষক জসিমউদ্দিন বলেন, শাহজাহান ছিলেন পার্বত্য জেলার বাসিন্দা। তিনি সম্পূর্ণ অবৈধভাবে ব্যবস্থাপক পদে ছিলেন। সে টাকা বেশি দাবি করে কৃষকদের হয়রানি করতেন। এখন নুরুল আমিন ব্যবস্থাপক হওয়াতে কৃষকেরা উপকৃত হবে। স্থানীয় আওয়ামী লীগ নেতা শাহ আলম বলেন, বেলতলী কৃষি সেচ প্রকল্পের কৃষকেরা এখন ঐক্যবদ্ধ। তারা অনিয়মের বিরুদ্ধে রুখে দাঁড়াতে প্রস্তুত।
তবে ফের শাহজাহান ওই প্রকল্পের ব্যবস্থাপক হতে মরিয়া হয়ে উঠেছে বলে জানিয়েছেন স্থানীয় ইউনিয়ন পরিষদের সদস্য মো.কামাল উদ্দিন। তিনি বলেন, সন্ত্রাসী বাহিনী দিয়ে শাহজাহান তাঁকেসহ (ইউপি সদস্য) অনেক নিরহ কৃষককে হুমকি দিচ্ছে। সম্প্রতি শাহজাহানের হয়ে ৭ নম্বর ওয়ার্ডের বিএনপি নেতা শের আলমের নেতৃত্বে একদল সন্ত্রাসী তাঁর ওপর হামলার চেষ্টা চালায়। ইউপি সদস্য কামালের দাবি, বিএনপি নেতা শের আলম সরকারদলীয় স্থানীয় সাংসদসহ অনেক নেতাকর্মীকে গালমন্দও করেছে।
এদিকে প্রকল্পের নবনির্বাচিত ব্যবস্থাপক মো.নুরুল আমিন বলেন, ইতোমধ্যে বাঁকখালী নদীর পাশে নতুন মটর পাম্প স্থাপন করে কৃষি সেচ প্রকল্প সচল করা হয়েছে। এখন জমিতে পানি সরবরাহ চলছে।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।