২ আগস্ট, ২০২৬ | ১৮ শ্রাবণ, ১৪৩৩ | ১৮ সফর, ১৪৪৮


শিরোনাম
  ●  ফরেস্ট রেঞ্জার্স ডে উপলক্ষে রাঙ্গুনিয়া ইকোপার্কে বৃক্ষরোপণ কর্মসূচি পালন   ●  জবিস্থ কক্সবাজার ছাত্রকল্যাণের নেতৃত্বে কলিম-নয়ন   ●  হলদিয়াপালং ইউনিয়ন যুবদলের সাংগঠনিক উত্তর শাখার ৭ সদস্য বিশিষ্ট আংশিক কমিটি অনুমোদন   ●  হাসপাতাল ছাড়লেন আহত ৫ বনকর্মী, এসিএফ’র নেতৃত্বে ঘটনাস্থল পরিদর্শন   ●  কক্সবাজারে বনভূমি দখল উচ্ছেদে গিয়ে হামলা, রেঞ্জ কর্মকর্তাসহ ৫ বনকর্মী আহত   ●  স্নাতকের শেষবর্ষের ছাত্র ইমরানকে ‘ছাত্রলীগ ট্যাগ’ লাগিয়ে নাশকতা মামলায় চালান, পরীক্ষা চলাকালেই পাঠানো হলো কারাগারে   ●  প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানিয়েছেন এম মনজুর আলম মেম্বার   ●  টেকনাফে সরকারী জমি ও ভবন দখল!   ●  প্রতিক্রিয়া : ৫ না ৮—রোহিঙ্গা ক্যাম্পে আসলে কতজন নিহত? সংখ্যার এই বিভ্রান্তির দায় কার?   ●  লম্বরীপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নেতৃত্বে রমজান আলী

বেগম খালেদা জিয়া চরম ভুল করেছে

Ukhiya Pic-18-03-2015
কক্সবাজার-৪ (উখিয়া-টেকনাফ) আসনের সংসদ সদস্য আলহাজ্ব আব্দুর রহমান বদি বলেছেন বেগম খালেদা জিয়ার একটি ভুলের কারণে দেশের ১৬ কোটি মানুষ অসস্তিতে রয়েছে। বেগম খালেদা জিয়াকে হরতাল-অবরোধ প্রত্যাহার করে সুস্থধারার রাজনীতি করার আহবান জানান। প্রধান মন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে আগামী ২০১৯ সালের মধ্যে বাংলাদেশ মধ্য আয়ের দেশে পরিণত হবে। উখিয়া-টেকনাফে ব্যাপক উন্নয়ন কর্মকান্ড সাধন করা হয়েছে। বিগত বিএনপি-জামায়াত জোট সরকার কর্তৃক অত্র কলেজ বৈষ্যমের শিকার হয়েছিল। অচিরে কলেজটিকে সরকারী করণ করা হবে। ডিজিটাল বাংলাদেশ বিনিমার্ণে কম্পিউটার শিক্ষার উপর গুরুত্বারোপ করেন। গতকাল বুধবার দুপুর ১২ টার সময় উখিয়ার বঙ্গমাতা ফজিলাতুন্নেছা মুজিব মহিলা কলেজের বিদায় অনুষ্ঠান ও বার্ষিক বনভোজনে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথা গুলো বলেছেন। উক্ত বিদায়ী ও বার্ষিক বনভোজনে সভাপতিত্ব করেন অত্র কলেজের অধ্যক্ষ হামিদুল হক চৌধুরী। এসময় উপস্থিত ছিলেন, সহকারী পুলিশ সুপার (উখিয়া সার্কেল) জসিম উদ্দিন মজুমদার, উখিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা হিল্লোল বিশ্বাস, উখিয়া থানার ওসি জহিরুল ইসলাম খান, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা রায়হানুল ইসলাম মিয়া, নূরুল ইসলাম চৌধুরী টেকনিক্যাল বিএম স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ মিলন বড়–য়া, উখিয়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবুল হোছাইন সিরাজী, জেলা শিক্ষক সমিতির সাবেক সভাপতি মাষ্টার শামশুল আলম, উখিয়া যুবলীগের সভাপতি মুজিবুল হক আজাদ। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, কলেজ শিক্ষক বৃন্দ যথাক্রমে কাজী সাহাব উদ্দিন, তাহামিনা খানম, ছন্দা চৌধুরী, আব্দুল ওয়াহাব, দেলোয়ার হোসেন, নারগিস আক্তার, মৈত্রী বড়–য়া, শাহ আলম, জাফর আলম, রনজিত বড়–য়া, মুজিবুল আলম প্রমূখ। উক্ত অনুষ্ঠানে বিগত ২০১৪ সালে এইচএসসি পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত ২ মেধাবী শিক্ষার্থীদের সংর্ধ্বনা দেওয়া হয়। সংর্ধ্বনা পাওয়া জন্নাতুল ইসলাম প্রমি ও মরজিনা আক্তার বলেন, ভবিষ্যতে এ সম্মান ধরে রাখার চেষ্টা করব। দুপুরে কলেজ প্রাঙ্গনে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানে শিক্ষার্থীরা নেচে-গেয়েই আনন্দ উৎসব উদযাপন করেন।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।