২ মে, ২০২৬ | ১৯ বৈশাখ, ১৪৩৩ | ১৪ জিলকদ, ১৪৪৭


শিরোনাম
  ●  বীর মুক্তিযোদ্ধা এম. আবদুল হাই এর ১২তম মৃত্যুবার্ষিকী আজ   ●  গর্জনিয়া উচ্চ বিদ্যালয়ে জেন্ডার ও জলবায়ু বিষয়ক আলোচনা ও কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত   ●  ঘুমধুমে অবৈধ পাহাড় কাটা: ডাম্প ট্রাকে মাটি যাচ্ছে বদির ক্যাশিয়ার আঃলীগ নেতা খাইরুল আলম চৌধুরী’র ইটভাটায়   ●  সহকারী বন সংরক্ষক (এসিএফ) শাহিনুর ইসলামের বিরুদ্ধে আনীত অভিযোগ প্রসঙ্গে প্রতিবাদ   ●  ছাত্রদল নেতা হত্যা মামলার আসামি হলেন রামু থানার নবাগত ওসি আরমান   ●  ইউজিসি ও শিক্ষা মন্ত্রণালয়ের টিমের সঙ্গে সাউথ কোরিয়া গেলেন লায়ন মো. মুজিবুর রহমান   ●  কক্সবাজার সদর হাসপাতালে দায়িত্ব পেলেন উখিয়ার ডা. নুরুল আবছার শিমুল   ●  উখিয়ায় বসতভিটা দখলকে কেন্দ্র করে হামলা: নারী-পুরুষসহ আহত ৪, এলাকায় আতঙ্ক   ●  বার কাউন্সিলে উত্তীর্ণ সিবিআইইউ শিক্ষার্থীদের সংবর্ধনা   ●  এআই বিষয়ে কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে সেমিনার

বৃহস্পতিবার কক্সবাজারে ২৩, ভিন্ন জেলায় ৫, পুরাতন ২ পজেটিভ

মুহাম্মদ আবু সিদ্দিক ওসমানী :

কক্সবাজার মেডিকেল কলেজের ল্যাবে বৃহস্পতিবার ২৩ জুলাই ২৭২ জনের স্যাম্পল টেস্টের মধ্যে কক্সবাজার জেলায় ২৩ জন, বান্দরবান জেলায় ১ জন, চট্টগ্রামের সাতকানিয়া উপজেলায় ২ জন, বাঁশখালী উপজেলায় ২ জন এবং আগে পজেটিভ হওয়া ২ জন পুরাতন রোগীর টেস্ট রিপোর্ট ‘পজেটিভ’ পাওয়া যায়।

একইদিন বাকী ২৪২ জনের স্যাম্পল টেস্টের রিপোর্ট ‘নেগেটিভ’ পাওয়া যায়।

কক্সবাজার মেডিকেল কলেজের অধ্যক্ষ প্রফেসর ডা. অনুপম বড়ুয়া এ তথ্য নিশ্চিত করেছেন।

বৃহস্পতিবার ২৩ জুলাই ‘পজেটিভ’ রিপোর্ট পাওয়া কক্সবাজার জেলার ২৩ জন করোনা রোগীর মধ্যে কক্সবাজার সদর উপজেলায় ১৪ জন, উখিয়া উপজেলায় ১ জন, চকরিয়া উপজেলায় ১ জন, মহেশখালী উপজেলায় ২ জন, রামু উপজেলায় ৩ জন, টেকনাফ উপজেলায় ১ জন ও পকুয়া উপজেলায় ১জন করোনা রোগী সনাক্ত করা হয়।

এনিয়ে, কক্সবাজার জেলায় করোনা রোগীর সংখ্যা মোট ৩২২২ জনে পৌঁছেছে। বৃহস্পতিবার ২৩ জুলাই পর্যন্ত কক্সবাজার মেডিকেল কলেজের ল্যাবে করোনা ভাইরাস এর নমুনা টেস্ট করা হয়েছে মোট ২৫০৬৮ জনের।

কক্সবাজারে করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে মৃত্যুও থেমে নেই। ২২ জুলাই পর্যন্ত জেলায় করোনা আক্রান্ত হয়ে মোট ৫৮জন মৃত্যুবরণ করেছে। যারমধ্যে, ৬ জন রোহিঙ্গা শরনার্থী।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।