৪ এপ্রিল, ২০২৬ | ২১ চৈত্র, ১৪৩২ | ১৫ শাওয়াল, ১৪৪৭


শিরোনাম
  ●  পাতাবাড়ি স্কুল প্রাক্তনদের পুনর্মিলনী ২৮ মার্চ   ●  উখিয়ায় মাত্তুল শফিকের নেতৃত্বে ছাত্রদল নেতাদের উপর সন্ত্রাসী হামলা   ●  উখিয়ায় বন্যপ্রাণীর আবাসস্থল ধ্বংস নিয়ে তরুণদের উদ্বেগ   ●  জুনিয়র বৃত্তি পরীক্ষায় ট্যালেন্টপুল বৃত্তি পেলেন কক্সবাজার বায়তুশ শরফ জব্বারিয়া একাডেমির শিক্ষার্থী নুসাইবা ইরতিফা নুযহা   ●  রোহিঙ্গা ক্যাম্পে উচ্ছেদ অভিযান ঘিরে বিতর্ক, ক্ষতিগ্রস্ত বাঙালির আর্তনাদ   ●  কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে বসন্ত উৎসব সম্পন্ন ও ভর্তি মেলা উদ্বোধন   ●  নারী ভোট ও আওয়ামী সমীকরণে জমে উঠেছে উখিয়া–টেকনাফের নির্বাচনী মাঠ   ●  উখিয়া-টেকনাফে ‘হ্যাঁ ভোট’ প্রচারণা শুরু, এনসিপির গণসংযোগ   ●  উখিয়ায় যৌথবাহিনীর অভিযানে বাংলা মদ ও দা- ছুরিসহ যুবক গ্রেফতার   ●  দুই দিনের সফরে কক্সবাজারে ডা. হালিদা হানুম আখতার, পরিদর্শন করবেন রোহিঙ্গা ক্যাম্প

বৃহত্তর পাহাড়তলী সমিতির প্রচার সম্পাদক শফিক আহমদের মৃত্যু : দাফন সম্পন্ন

সংবাদ বিজ্ঞপ্তি : কক্সবাজার শহরের ঐতিহ্যবাহী ব্যবসায়িক সংগঠন বৃহত্তর পাহাড়তলী সমিতির সদস্য ও সাবেক তিন বারের প্রচার সম্পাদক শফিক আহমদ ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহে ওয়া ইন্না আলাইহে রাজেউন)। সোমবার দুপুর ২টায় কক্সবাজার সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন তিনি। একই দিন সন্ধ্যা ৮টায় তারাবনিয়ার ছড়া কবরস্থান মাঠে মরহুমের নামাজে জানাজা শেষে দাফন করা হয়।
এদিকে, মরহুমের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করে বিবৃতি প্রদান করেছেন- সমিতির সভাপতি নাছির উদ্দিন, সিনিয়র সহ-সভাপতি মাষ্টার রফিক, সাধারণ সম্পাদক ছৈয়দ আলম, সহ-সাধারণ সম্পাদক জাহেদুল আলম রানা, প্রচার সম্পাদক আনোয়ার হোসেন, দপ্তর সম্পাদক নুরুল আমিন, অর্থ সম্পাদক আলমগীর আলম হিরু, কার্যকরী কমিটির সদস্য যথাক্রমে- ফরিদ সওদাগর, রফিক সওদাগর, মোঃ সিদ্দিক, জাবেদ সোলতান স্বপন ও সাধারণ সদস্য বৃন্দ। সদস্যবৃন্দ মরহুমের আত্মার মাগফেরাত কামনা করেন এবং শোকাহত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেছেন। আল্লাহ রাব্বুল আলেমীন যেন মরহুমকে জান্নাতবাসী করেন।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।