২৭ জুন, ২০২৬ | ১৩ আষাঢ়, ১৪৩৩ | ১১ মহর্‌রম, ১৪৪৮


শিরোনাম
  ●  লম্বরীপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নেতৃত্বে রমজান আলী   ●  পাতেলী খালের তীরে ইতিহাসের পুনরাবৃত্তি ৪৭ বছর পর আবারও আলোচনায় শাহজাহান চৌধুরী   ●  মরিচ্যা বাজারের মডেল মসজিদ ও মার্কেট পরিদর্শনে ইউএনও রিফাত আসমা   ●  দক্ষিণ এশিয়ার সেরা গোল রক্ষক জিকুকে সংবর্ধিত করলো ক্রীড়া সাংবাদিকদের শীর্ষ সংগঠন বিএসপিএ   ●  কৃষিখাতের উন্নয়নে নিরলস ভাবে কাজ করছে সরকার   ●  বদরখালী সমবায় কৃষি ও উপনিবেশ সমিতির বার্ষিক সাধারণ সভায় এমপি জাফর আলম   ●  টেকনাফে প্যারাবনে আটটি বস্তায় মিলল বিদেশি৩৮৮ক্যান বিয়ার ও৭৬ বোতল মদ   ●  মানুষের কথা বলেই যাবে কক্সবাজার বার্তা   ●  টেকনাফে বিদেশী হুইস্কিসহ মাদক কারবারী আটক   ●  নজিবুল ইসলামের বৃক্ষরোপণ কর্মসূচি : গ্রামীণ জনপদের মানুষের মুখে হাসি

বৃহত্তর টেকপাড়া জনকল্যাণ সমাজ কমিটির পূর্ণাঙ্গ কমিটি গঠিত

সংবাদ বিজ্ঞপ্তিঃ ব্যাপক উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে শহরের প্রাচীনতম সামাজিক সংগঠন বৃহত্তর টেকপাড়া জনকল্যাণ সমাজ কমিটির পূর্ণাঙ্গ কমিটি গঠিত হয়েছে। গত ২৯ সেপ্টেম্বর শুক্রবার রাত ৯টায় সমাজ কমিটির নিজস্ব কার্যালয়ে সকলের সর্বসম্মতিক্রমে গঠিত কমিটিতে বিশিষ্ট সমাজ সেবক গোলাম মাওলা (জজ বাবুল) সভাপতি, মোহাম্মদ আলম সিনিয়র সহ-সভাপতি, সহ-সভাপতি মোহাম্মদ রফিক, তরুণ উদ্যোক্তা শামসুল আলম (কেলু) সাধারণ সম্পাদক ও আকতার মকছুদ কোষাধ্যক্ষ নির্বাচিত হন। এছাড়া নির্বাহী সদস্য নির্বাচিত হয়েছে যথাক্রমে ছাত্রনেতা আবদুল হামিদ ফয়সাল, ছৈয়দুর রহমান (ছদু), আবদুল জব্বার (জাহাঙ্গীর) ও করিম উল্লাহ। নির্বাচিত কমিটির সদস্যদের বিভিন্ন মহল, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন অভিনন্দন ও সংবর্ধিত করেছে। উক্ত সংবর্ধনা অনুষ্ঠানে সভাপতি গোলাম মাওলা (জজ বাবুল) ও নবনির্বাচিত নেতৃবৃন্দ বলেন, দীর্ঘদিন ধরে বিভিন্ন ক্ষেত্রে অবহেলিত বৃহত্তর এই টেকপাড়া। সুবিধাবাদীরা সব সময় নিজেদের আখের গোছাতে উন্নয়ন বঞ্চিত রেখেছে এখানকার বিশাল জনগোষ্ঠীকে। সমাজের নাম ব্যবহার করে অল্প সময়ে আঙ্গুল ফুলে কলাগাছ বনছে সুবিধাবাদী ওই চক্র। তাই সময়ের প্রয়োজনে বৃহত্তর এই এলাকার মানুষ ঐক্যবদ্ধ হয়েছে। শপথ নিয়েছে সুবিধাবাদীদের ঠেকাতে। তাই সমাজের সর্বস্তরের মানুষসহ এলাকার সার্বিক উন্নয়নে বর্তমান কমিটি কাজ করে যাবে নিঃস্বার্থভাবে। তবে এতে সকলের সহযোগিতা প্রয়োজন।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।