১ সেপ্টেম্বর, ২০২৬ | ১৭ ভাদ্র, ১৪৩৩ | ১৮ রবিউল আউয়াল, ১৪৪৮


শিরোনাম
  ●  বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালক হলেন সোহেল   ●  দোকান মালিক সমিতি ফেডারেশন নির্বাচনে সভাপতি পদে এগিয়ে আবুল হাশেম   ●  সিভিল সার্জন ডা. মোহাম্মদ সাবের এর নেতৃত্বে উখিয়া উপজেলার বেসরকারি ক্লিনিক-হাসপাতাল ও ডায়াগন্টিক সেন্টার পরিদর্শন   ●  কক্সবাজার পুলিশ সুপারকে ঘিরে তিনজনের বদলি-পদায়ন বাণিজ্য   ●  পৌরসভার অর্থায়নে সেগুনবাগিচায় ৪টি রাস্তা নির্মাণ শুরু   ●  উখিয়ায় জুলাই গণঅভ্যুত্থান দিবসে আলোচনা, রক্তদান ও উন্নত খাবার বিতরণ   ●  আলোচিত ৫০ হাজার পিস ইয়াবা আটকের মামলায় নাম নেই ইয়াবার মুল মালিক ডালিম ও ভুট্টোর   ●  ফরেস্ট রেঞ্জার্স ডে উপলক্ষে রাঙ্গুনিয়া ইকোপার্কে বৃক্ষরোপণ কর্মসূচি পালন   ●  জবিস্থ কক্সবাজার ছাত্রকল্যাণের নেতৃত্বে কলিম-নয়ন   ●  হলদিয়াপালং ইউনিয়ন যুবদলের সাংগঠনিক উত্তর শাখার ৭ সদস্য বিশিষ্ট আংশিক কমিটি অনুমোদন

বুলুসহ ১৬ বিএনপি নেতার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা

21.11.16 1বিস্ফোরক আইনের মামলায় বিএনপির ভাইস চেয়ারম্যান বরকতউল্লাহ বুলুসহ ১৬ জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছেন আদালত। আজ সোমবার ঢাকা মহানগরের ১ নম্বর বিশেষ ট্রাইব্যুনালের বিচারক মো. কামরুল হোসেন মোল্লা এই আদেশ দেন। আগামী ২ ফেব্রুয়ারি গ্রেপ্তারি পরোয়ানা জারির ওপর প্রতিবেদন দাখিলের তারিখ ধার্য করা হয়েছে।
বিষয়টি নিশ্চিত করেছেন সরকারি কৌঁসুলি তাপস কুমার পাল। তিনি জানান, গত বছরের ১৮ মার্চ মিরপুর থানাধীন এলাকায় বাসে অগ্নিসংযোগের মামলার অভিযোগপত্র আমলে নিয়ে পলাতক ১৬ জন আসামির বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারির আদেশ দিয়েছেন আদালত।
১৬ আসামির মধ্যে উল্লেখযোগ্য হলেন বিএনপির ভাইস চেয়ারম্যান বরকতউল্লাহ বুলু, বিএনপি চেয়ারপারসনের বিশেষ সহকারী শামসুর রহমান শিমুল বিশ্বাস ও চেয়ারপারসনের প্রেস সচিব মারুফ কামাল খান সোহেল।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।